Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে অবৈধ ত্রিশ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২২, ০৪:০৯ পিএম

বন্দরে অবৈধ ত্রিশ হাজার অবৈধ গ্যাস  সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান
Swapno

বন্দরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান শুরু করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। মঙ্গলবার বেলা ১১টায় মদনপুরের ভোজন বিলাস নামের একটি রেস্টুরেন্টের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার মধ্য দিয়ে অভিযান শুরু হয়।  এ সময় অবৈধ সংযোগ নেওয়ায় ওই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়, অনাদায়ে এক মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। 

 

বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমাতুজ জোহরা উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন। অভিযানের সময় মদনপুর, ফুলহর, লক্ষণখোলা ও মুছাপুর ইউনিয়নের পাতাকাটা গ্রামের প্রায় এক কিলোমিটার অবৈধ পাইপ লাইন এক্সকেভেটর দিয়ে উপড়ে ফেলা হয়। বিচ্ছিন্ন করা হয় আবাসিকের প্রায় দেড় সহস্রাধিক অবৈধ সংযোগ। 

 

এ সময় মজিবর রহমানকে পাঁচ হাজার টাকা, সুমি আক্তারকে পাঁচ হাজার, নাজমা আক্তারকে ১০ হাজার ও আবদুল মোতালিবকে সাত হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মদনপুরে একটি চুন ফ্যাক্টরি গুঁড়িয়ে দেওয়া হয়।  

 

তিতাস গ্যাসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) প্রকৌশলী ইমামউদ্দিন শেখ, ডিজিএম তৌহিদুল ইসলাম, ডিজিএম সুরুজ আলম, ম্যানেজার মেজবাউর রহমানসহ বিপুল পুলিশ এ সময় উপস্থিত ছিলেন।

 

তিতাস গ্যাসের ডিএমডি প্রকৌশলী ইমামউদ্দিন শেখ জানান, বন্দর উপজেলায় ১২টি অবৈধ গ্যাস সংযোগের স্পট চিহ্নিত করা হয়েছে। এসব স্পটে ১৭ কিলোমিটারজুড়ে প্রায় ৩০ হাজার অবৈধ গ্যাস সংযোগ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, আজ থেকে উচ্ছেদ অভিযান শুরু করা হলো। অবৈধ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন