Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় প্রতারণা মামলার আসামি রিপন গ্রেফতার

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২২, ০৪:১০ পিএম

ফতুল্লায় প্রতারণা মামলার আসামি রিপন গ্রেফতার
Swapno

 ফতুল্লায় একাধিক প্রতারণার মামলার আসামি ফারুক হোসেন রিপনকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। 

 

মঙ্গলবার(১ ফেব্রুয়ারি) দুপুরে তাকে শহরের জামতলা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত রিপন ফতুল্লার জামতলা এলাকার হাজী আব্দুর রহমানের পুত্র। 

 

ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক শামীম জানান, গ্রেফতারকৃত ফারুক হোসেন রিপন অর্থ ঋন আদালতের একটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি। 

 

দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল। মঙ্গলবার দুপুরে তাকে গ্রেফতার করার পর আদালতে পাঠানো হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন