Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে কিশোরী অপহরণের দায়ে যুবলীগ নেতা গ্রেফতার

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২২, ০৪:১৪ পিএম

সোনারগাঁয়ে কিশোরী অপহরণের  দায়ে যুবলীগ নেতা গ্রেফতার
Swapno

সোনারগাঁয়ে এক কিশোরীকে অপহরণের দায়ে দেলোয়ার হোসেন নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেলোয়ার হোসেন জামপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক স¤পাদক। গত সোমবার রাতে জামপুর ইউনিয়নের মাঝেরচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

 

যুবলীগ নেতা দেলোয়ার হোসেন জামপুর ইউনিয়নের পাকুন্ডা গ্রামের মৃত আলী হোসেনের ছেলে। এঘটনায় অপহৃত কিশোরীর মা শিপা বেগম বাদী হয়ে একটি অপহরন মামলা দায়ের করেন। গতকাল মঙ্গলবার সকালে গ্রেপ্তারকৃত যুবলীগ নেতাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।  

 

অপহৃত কিশোরীর জানান, উপজেলার জামপুর ইউনিয়নের তালতলা এলাকার আমির হোসেনের ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে তারা। দেলোয়ার হোসেন আমির হোসেনের পূর্ব পরিচিত হওয়ার কারনে ওই বাড়িতে নিয়মিত যাতায়ত করতো। সেই সুযোগে গত সোমবার রাতে দেলোয়ার তার মেয়ে সুমাইয়া আক্তারকে ফুসলিয়ে অপহরণ করে নিয়ে যায়। 

 

মেয়েকে বাসায় না পেয়ে খোঁজাখুজির এক পর্যায়ে জানতে পারেন দেলোয়ার হোসেন তার মেয়েকে নিয়ে উপজেলার মাঝেরচর এলাকায় অবস্থান করছেন। পরে তালতলা ফাঁড়ি পুলিশের সহযোগিতায় তার মেয়েকে উদ্ধার করা হয়। অপহৃত সুমাইয়া আক্তার টাঙ্গাইল জেলা পাইশানা গ্রামের হাসান মিয়ার মেয়ে। 

 

বর্তমানে সে তালতলা এলাকায় আমির হোসেনের বাড়ির ভাড়াটিয়া। তালতলা তদন্ত কেন্দ্রের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) রিজাউল হক জানান, অভিযোগের প্রেক্ষিতে মাঝের চর এলাকায় অভিযান চালিয়ে অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়েছে। পাশাপাশি অপহরণকারী দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। 

 

তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু সাঈদ পিয়াল জানান, অপহরণকারী যুবলীগ নেতা দেলোয়ার হোসেনের কাছ থেকে সুমাইয়া আক্তার নামের এক কিশোরীকে উদ্ধার করা হয়েছে। এঘটনায় সুমাইয়ার মা বাদী হয়ে অপহরণ মামলা দায়ের করেছেন। আসামী গ্রেপ্তারের পর নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন