Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে কিশোরী ধর্ষণ

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২২, ০৫:০২ পিএম

রূপগঞ্জে কিশোরী ধর্ষণ
Swapno

 

রূপগঞ্জে ১৩ বছরের কিশোরীকে এ ধষর্ণের করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। কিশোরীর অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে লম্পট পিতা আল আমিন মিয়াকে পুলিশ গ্রেফতার করেছে। এ ঘটনায় গোটা এলাকায় ক্ষোভ বিরাজ করছে।

 

 রূপগঞ্জ থানার ওসি তদন্ত হুমায়ুন কবির মোল্লা স্থানীয়দের বরাত দিয়ে জানান, কিশোরীকে গত কয়েকমাস ধরে তার জন্মদাতা পিতা ধর্ষণ করে আসছে। ধর্ষণের বিষয়ে কিশোরী তার মাকে জানালে তার মা বিষয়টি এড়িয়ে যান। উল্টো তার মা তাকে ভয় দেখাতো বলে জানা গেছে। এদিকে, গত শুক্রবার কিশোরীর পিতা তাকে পুনরায় ধর্ষণ করে। কিশোরী মঙ্গলবার সকালে বিষয়টি স্থানীয় একজনকে জানায়।

 

ওই ব্যাক্তি ৯৯৯ নম্বরে ফোন দিয়ে ঘটনাটি জানায়। পরে দুপুরে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লম্পট পিতা আল আমিন মিয়াকে গ্রেফতার করে। ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ বিরাজ করে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন