ফতুল্লায় কিশোরী ধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেফতার
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩৮ পিএম
ফতুল্লায় দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগে সজল ও রাকিব নামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বন্দর ও সদরের পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার খোপড়া গ্রামের খুবির মজুমদারের ছেলে সজল (২৬) ও নারায়নগঞ্জ সদরের শহীদনগর এলাকার ২নং গলির আবুল কালামের ছেলে রাকিব (২২)।
ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, ৩১ জানুয়ারী বিকেলে ফতুল্লার পশ্চিম তল্লার এলাকার বাসার সামনে থেকে ১৪ ও ১৫ বছর বয়সী দুই কিশোরীকে গ্রেফতারকৃত দুই যুবক ঘুরা ফেরার কথা বলে ফুসলিয়ে ডেকে নিয়ে যায়।
এরপর তাদের পৃথক স্থানে ধর্ষণ করে তারপরদিন ১ ফেব্রুয়ারী রাত ১০টায় ছেড়ে দেয়। এঘটনার পরদিন দুই পরিবারের পক্ষ থেকে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। এতে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করেছে।


