সিদ্ধিরগঞ্জ থেকে ভুয়া ডাক্তার গ্রেফতার
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১২:৪০ পিএম
সিদ্ধিরগঞ্জে গোপাল মণ্ডল (৩১) নামে এক ভুয়া ডাক্তারকে গ্রেফতার করেছে র্যাব-১১। এ সময় তার কাছ থেকে নাম সম্বলিত সীলসহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী জব্দ করা হয়।
বুধবার (২ ফেব্রুয়ারি) বিকালে সানারপাড় নিমাইকাশারী বাজার সংলগ্ন “দাউদকান্দি ফার্মেসী” থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া গোপাল মন্ডল পিরোজপুরের স্বরূপকাঠির চাঁদকাঠি এলাকার গৌরন্দ লাল মণ্ডলের ছেলে।
র্যাব-১১'র অতিরিক্ত পুলিশ সুপার রিজওয়ান সাঈদ জিকু জানান, সে দীর্ঘদিন যাবৎ তার নামে চিকিৎসা সীল এবং অন্যান্য চিকিৎসা সামগ্রী ব্যবহার করে নিজেকে ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে রোগীদের কাছ থেকে প্রতারণমূলক ভাবে টাকা গ্রহণ করে আসছিল।
তিনি আরও জানান, সে রোগীদের কাছে মিথ্যা পরিচয় দিয়ে প্রতারণা করতো। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


