ভূঁইগড়ে ইয়াবাসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
ফতুল্লা প্রতনিধি
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১২:৪৩ পিএম
ফতুল্লার ভুঁইগড় এলাকায় অভিযান চালিয়ে গোলাম রাব্বি (২৪) নামে এক মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত গোলাম রাব্বি ফতুল্লা থানার উত্তর ভুইগড়স্থ হাজী ওবায়েদুল হকের ভাড়াটিয়া মো. আব্দুর রশিদের পুত্র।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারী) বিকেলে তাকে ফতুল্লার উত্তর ভুইগড়স্থ লিয়াকত আলীর চায়ের দোকানের সামনের রাস্তা থেকে গ্রেফতার করে ফতুল্লা মডেল থানা পুলিশ। থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এ.এস.আই) মো. কামাল হোসেন সঙ্গীয় ফোর্স সহ ফতুল্লা মডেল থানার উত্তর ভুইগড়স্থ লিয়াকত আলীর চায়ের দোকানের সামনের রাস্তায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী গোলাম রাব্বি কে গ্রেফতার করে।
এ সময় গ্রেফতার নিকট থেকে পুলিশ ২৮ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।পুলিশ বাদী হয়ে গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেছে বলে জানিয়েছে পুলিশ।


