Logo
Logo
×

নগরের বাইরে

পাগলায় রোকন-তাজু গ্রুপের সংঘর্ষে আওয়ামী লীগ সভাপতিসহ আহত-১৫

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১২:৪৪ পিএম

পাগলায় রোকন-তাজু গ্রুপের সংঘর্ষে আওয়ামী লীগ সভাপতিসহ আহত-১৫

দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষে কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, ইউপি মেম্বারসহ ১৫ জন আহত, ভাংচুর, লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

Swapno

সদর উপজেলার ফতুল্লায় জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষে কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, ইউপি মেম্বারসহ ১৫ জন আহত, ভাংচুর, লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ ঘটিকার সময় পাগলা তালতলা আন্তঃজিলা ট্রাক স্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষের ঘটে।

 

সরজমিন গিয়ে জানাযায়, পাগলা তালতলা এলাকায় একটি জমির মাপামাপি করতে কুতুবপুর ইউনিয়ন পরিষদ ৬ নং ওয়ার্ডের মেম্বার রোকন উদ্দিন ও তার লোকজন যায়। এমতাবস্থায় তাজুল ইসলাম ও তার সহযোগীরা জমি মাপামাপি করতে বাধা প্রদান করে। শুরু হয় দুই পক্ষের কথা কাটাকাটি। এক পর্যায়ে দুই গ্রুপের লোকজন উত্তেজিত হয়ে মারধর ও সংঘর্ষ, ভাংচুর লুটপাটের ঘটনা ঘটায়।

 

এ সময় মারধরের শিকার হন, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী জসিম উদ্দিন, মেম্বার রোকন উদ্দিন, সিহাব, সজিব, হাফিজ, আকাশ, রিজু সহ আরো ৮ জন। সকলেই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে রয়েছে বলে জানাযায়। সংঘর্ষে ভাংচুর করা হয় একটি গাড়ি ও সিফাত এন্ড ব্রাদার্স এন্টারপ্রাইজ, লুটপাট করা হয় তার গদিতে ব্যবসার সংরক্ষিত নগদ ৩ লাখ ৭০ হাজার টাকা।

 

এ বিষয়ে ফতুল্লা মডেল থানায় কুতুবপুর ইউনিয়ন পরিষদ ৬ নং ওয়ার্ডের মেম্বার রোকন উদ্দিন বাদী হয়ে শ্যামপুর লাল মসজিদ এলাকার মৃত আফসার করিমের ছেলে তাজুল ইসলাম (৫৫), নুরুল ইসলাম (৬০), পিন্টু (৫০), নান্টু (৪৫), তাজুল ইসলামের ছেলে মোঃ রিজু (২৬), তাবু (৫৫), পিংকু (৪৫), ডিয়েল (৩৮), সহ আরো অজ্ঞাতনামা ৪০/৪৫ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি রাকিবুজ্জামান বলেন, অভিযোগ দায়ের হয়েছে, সঠিক তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন