Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে মুক্তিযোদ্ধা ও ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৪৮ পিএম

রূপগঞ্জে মুক্তিযোদ্ধা ও ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি
Swapno

 

রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের নারসিংগল এলাকার বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান ও টঙ্গীর ঘাট এলাকার ব্যবসায়ী সালাউদ্দিনের বাড়িতে গত ১ ফেব্রুয়ারী রাত আড়াইটায় দূর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়।

 

 ১৪/১৫ সদস্যের একদল ডাকাত অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে  বসত ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে। বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমানের বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা লুটপাট চালায়। এসময় ডাকাতরা স্বর্ণালংকারসহ দুই লাখ টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়।

 

ডাকাতরা ফিরে যাওয়ার সময় পাশর্^বর্তী টঙ্গীরঘাট এলাকার ব্যবসায়ী সালাউদ্দিনের বাড়িতে হামলা চালায়। ডাকাতরা জানালার গ্রিল কেটে বসত ঘরে প্রবেশ করে। এসময় বাড়ির নারী ও শিশুদের জিম্মি করে লুটপাট চালায় । ডাকাতরা স্বর্ণালংকারসহ তিন লাখ টাকার মামলামাল লুট করে নিয়ে যায়। বাড়ির লোকজনের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে ডাকাতরা ফাঁকা গুলিবর্ষণ করে পালিয়ে যায়।

 

রূপগঞ্জ থানার ইন্সপেক্টর হুমায়ূন কবির জানান, এ ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। ডাকাতি হওয়া মালামাল উদ্ধারসহ ডাকাতদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন