Logo
Logo
×

নগরের বাইরে

ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মো. রতন গ্রেফতার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৩৫ পিএম

ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মো. রতন গ্রেফতার
Swapno

 

সিদ্ধিরগঞ্জ থানাা বটতলা এলাকা হতে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মো. রতন (৩৫)’কে গ্রেফতার করেছে র‌্যাব-১১। আসামী বে-আইনী কার্যকলাপের সাথে সম্পৃক্ত ছিলো, মামলা হওয়ার সাথে সাথেই সে পালিয়ে বেড়ানো শুরু করে দেয়। কিন্তু গতকাল (২ ফেব্রুয়ারী) রাত ১১ টার সময় সিদ্ধিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আসামী মো. রতন (৩৫) সেই এলাকার আলমগীর হোসেনের ছেলে।


র‌্যাব-১১’র মিডিয়া অফিসার এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ধৃত আসামী বে-আইনী কার্যকলাপের সাথে সম্পৃক্ত। মামলা হওয়ার পর থেকে সে গা-ঢাকা দিয়ে কৌশলে বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিল। এরই প্রেক্ষিতে গোয়েন্দা নজরদারী ও গোপন অনুসন্ধানের মাধ্যমে র‌্যাব-১১ এর একটি বিশেষ আভিযানিক দল কর্তৃক অভিযুক্ত আসামীর অবস্থান সনাক্ত করে ০২ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জ থানার বটতলা এলাকা হতে গ্রেফতার করা হয়। 


উক্ত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন