বন্দরে পোষাক শ্রমিককে পিটিয়ে নগদ টাকা ও মোবাইল সেট ছিনতাই
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২২, ০৯:০৩ এএম
বন্দরে পূর্ব শত্রুতার জের ধরে দিন দুপুরে কবির হোসেন (৩৮) নামে এক পোষাক শ্রমিককে বেদম ভাবে পিটিয়ে নগদ টাকা ও ১টি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে সন্ত্রাসী বাতেন ও তার ছোট ভাই জামানের বিরুদ্ধে। স্থানীয় পথচারিরা আহত কবির হোসেনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে।
৩রা ফেব্রুয়ারী বৃহস্পতিবার বেলা ১২টায় বন্দর থানার কুড়িপাড়া বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত পোষাক শ্রমিক কবির হোসেন বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহন করে ঘটনার ওই দিন বিকেল উল্লেখিত দুই সহদোরকে আসামী করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
এ ব্যাপারে আহত পোষাক শ্রমিক কবির হোসেন গনমাধ্যমকে জানায়, বন্দর থানার কড়িপাড়া এলাকার আব্দুল মোতালেব মিয়ার ছেলে বাতেন মিয়ার সাথে আমার দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতা চলছিল। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে আমি কুড়িপাড়া বাজারে জনৈক আরিফ মিয়াকে তার পাওনা টাকা দেওয়ার সময় বাতেন আমাকে দেখে টিটকারী সরুপ কথাবার্তা বলে।
এ বিষয়ে আমি প্রতিবাদ করলে ওই সময় বাতেন ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালাগালিসহ আমাকে চর থাপ্পর মারে। পরে আমি তার ভাই জামানকে দেখে তার কাছে জানাইলে বাতেন ও জামান দুই জনেই ক্ষিপ্ত হয়ে আমাকে লাঠিসোটা দিয়ে বেদম ভাবে পিটিয়ে নিলাফুলা কাটা জখম করে আমার পকেটে থানা নগদ ৩ হাজার ৭’শ টাকা ও ১টি স্যামসাং গ্লাক্সি মোবাইলসেট ছিনিয়ে নিয়ে যায়। এ ব্যাপারে আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।


