বন্দরে মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণে সহায়তার অভিযোগ আটক ৩
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২২, ০৯:০৫ এএম
বন্দরে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণে সহযোগিতার অভিযোগে তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।
বন্দরে প্রেমের ফাঁদে ফেলে ১৪ বছরের এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ করেছে টিকটকার বিল্লু (১৫)। গত ২ ফেব্রুয়ারী বুধবার রাতে বন্দরের একরামপুর ইস্পাহানী মাঝি গল্লী এক র্নিঝর এলাকায় এ ধর্ষণের ঘটনাটি ঘটে। বিল্লু বন্দরের একরামপুর ইস্পাহানী এলাকার আক্তার হোসেনের ছেলে।
ধর্ষণের ঘটনার পর বিল্লু কৌশলে পালিয়ে গেলেও তার তিন সহযোগীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। গ্রেপ্তারকৃতরা হলো, বন্দরের একরামপুর ইস্পাহানী এলাকার আব্দুল আলীর ছেলে রতন (১৬), একই এলাকার জামাল খাঁ এর ছেলে সানি( ১৭) ও আব্দুল খালেকের ছেলে রাকিব(১৫)।
এ ব্যাপারে ধর্ষিতার নানী বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ্য করে আরো ২/৩ জনকে অজ্ঞাত নামা আসামী করে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং- ৫(২)২১। বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, টিকটক ভিডিও করার জন্য গত বুধবার বিকেলে কিশোরীকে তার নানীর বাড়ি থেকে ডেকে নিয়ে যায় টিকটকার বিল্লূ ও তার ৫ সহযোগী।
কলাগাছিয়া ইউনিয়নের সাবদী এলাকায় তারা রাত পর্যন্ত টিকটক ভিডিও’র জন্য কাজ করে। পরে মাদ্রাসা ছাত্রীকে রাত সাড়ে ৯টার দিকে ইস্পাহানী মাঝির গল্লী এলাকার নির্ঝন স্থানে নিয়ে বিল্লু একাই ধর্ষণ করে। ধর্ষণের সময় বিল্লুর ৪ সহযোগী ঘটনাস্থল পাহাড়া দেয়। এ সময় এলাকাবাসী ধর্ষণের বিষয়টি আঁচ করতে পেরে বিল্লুর তিন সহযোগীকে আটক করে। এ সময় কৌশলে বিল্লু ও তার অপর সহযোগীরা পালিয়ে যায়।


