সোনারগাঁয়ে উদ্ধার হওয়া সার বিনামূল্যে কৃষকদের মাঝে বিতরণ
সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২২, ০৯:০৯ এএম
সোনারগাঁয়ে পাচারকালে উদ্ধারকৃত সার ও কীটনাশক কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়। গতকাল বৃহ¯পতিবার সকালে বারদী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সার ও কীটনাশক বিতরন করেন বারদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল।
গত সোমবার রাতে ইঞ্জিনচালিত নৌকা যোগে পাশর্^বর্তী আড়াই হাজার উপজেলায় পাচারকালে সোনারগাঁ উপজেলার বারদী চেঙ্গাকান্দি এলাকা থেকে ১শত বস্তা সার ও ১০ কার্টুন কীটনাশক উদ্ধার করেছে স্থানীয় এলাকাবাসী।
এসময় ২ জনকে আটক করা হয়। পরে সোনারগাঁ উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে গত মঙ্গলবার ৩০ হাজার টাকা জরিমানা করে। স্থানীয় প্রশাসনের নির্দেশে গতকাল বৃহস্পতিবার সকালে বারদী ইউপি চেয়ারম্যান এলাকার কৃষকদের মাঝে বিনামূল্যে এ সার ও কীটনাশক বিতরণ করেন।
সার ও কীটনাশক বিতরণকালে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহিন আলম, সোনারগাঁ উদ্ভিদ সংরক্ষণ বিভাগের উপ-সহকারী কর্মকর্তা মোহাম্মদ আবু নাসের, বারদী ইউনিয়ন কৃষি কর্মকর্তা মারজাহান আক্তার, উপ-সহকারী কর্মকর্তা রিয়াদ হাসানসহ বারদী ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।


