বন্দরে মশার কয়েল ও মুড়ি কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২২, ০৯:১৩ এএম
বন্দরে আবিদ এন্ড ব্রাদার্স ও সাব্বির ক্যামিকেল কয়েল কারখানায় অভিযান চালিয়েছে তিতাসের ভ্রাম্যমাণ আদালত।
বন্দরে আবিদ এন্ড ব্রাদার্স ও সাব্বির ক্যামিকেল কয়েল কারখানায় অভিযান চালিয়েছে তিতাসের ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বন্দরের গকুলদাসেরবাগ এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযান কালে ভ্রাম্যমাণ আদালত উল্লেখিত দুইটি কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ৩ জনকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
ঘটনাস্থল থেকে আটক করা হয় ৪ জনকে। আটককৃতরা হলো সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাংরোডস্থ হিরাঝিল এলাকার আমির হোসেন মিয়ার ছেলে সাকিব (২৮) সোনারগাঁ থানার তাতুয়াকান্দী এলাকার ফজলুল হকের ছেলে আসাদুল্লাহ (২৯) মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার হাসেরা এলাকার আক্তার হোসেন মিয়ার ছেলে রুহুল আমি (২২) ও সোনারগাও থানার তাতুয়াকান্দী এলাকার মৃত আব্দুল আউয়াল মিয়ার ছেলে মহসিন (৪০)।
বন্দর উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ফাতেমাতুজ জোহরা নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন। অভিযানের সময় তার সাথে ছিলেন তিতাসের প্রকোশলী মো. মিজবাউল রহমানসহ বন্দর থানার আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী। এ ব্যাপারে তিতাসের প্রকৌশলী মেজবাউল রহমান গণমাধ্যমকে জানান, আটককৃতরা দীর্ঘ দিন ধরে অবৈধ গ্যাস সংযেগ নিয়ে কয়েল কারখানা ও মুড়ি কারখানা চালিয়ে আসছিল। আটকৃত ৪ জনের মধ্যে সাকিবের বিরুদ্ধে বন্দর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চালাচ্ছি।


