Logo
Logo
×

নগরের বাইরে

ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২২, ০৫:০৬ পিএম

ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক
Swapno

 

 সিদ্ধিরগঞ্জে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার রাতে র‌্যাব-৩ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।  আটককৃতরা হলেন- যশোরের কোতোয়ালি থানার বলাডাঙ্গাকাজীপুর এলাকার মো. শাহাব উদ্দিন (২৪) ও শরীয়তপুরের পালং থানার আটিপাড়া এলাকার শাহ আলম (৪৫)।

 

র‌্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার ফারজানা হক জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে কুমিল্লা থেকে ফেনসিডিল এনে নারায়ণগঞ্জসহ ঢাকার বিভিন্ন স্থানে বিক্রি করতেন। এর আগে সকালে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৯২ বোতল ফেনসিডিলসহ একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

 

তাদের বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‌্যাব।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন