Logo
Logo
×

নগরের বাইরে

উদাসীনতায় সোনাকান্দা কেল্লার ঐতিহ্য আজ হারাতে বসেছে

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২২, ০৫:২৬ পিএম

উদাসীনতায় সোনাকান্দা কেল্লার ঐতিহ্য আজ হারাতে বসেছে
Swapno

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চরম উদাসিনতার কারণে বন্দরে ঐতিহ্যবাহী সোনাকান্দা কেল্লার ঐতিহ্য আজ হারাতে বসেছে। এমন কথা জানিয়েছে স্থানীয় এলাকাবাসীসহ সচেতন মহল। সংরক্ষণ এবং সংস্কারের অভাবে দিন দিন সোনাকান্দা কেল্লার সৌন্দর্য্য হারিয়ে যাচ্ছে। সোনাকান্দা কেল্লার সামনে অংশে বিস্কুট বেকারী আর্বজনা স্তুপ করে রাখার কারণে কেল্লার পরিবেশ মারত্মকভাবে নষ্ট হচ্ছে। 

 

দুর্গন্ধের কারণে সোনাকান্দা কেল্লার সামনে রাস্তায় সাধারণ জনগণ থেকে শুরু করে দর্শনার্থীরা ওই স্থানে দাঁড়িয়ে কথা বলতে পর্যন্ত  পারছেনা বলে জানিয়েছে স্থানীয়রা। বিভিন্ন সূত্রে জানা গেছে, ইশাখাঁ শাসন আমলে বন্দরে সোনাকান্দা এলাকায় এই কেল্লাটি নির্মাণ করা হয়। এখন এই কেল্লার বয়স প্রায় ৫’শ বছরের প্রাচীন। প্রত্নতত্ত্ব অধিদপপ্তরের কর্মকর্তাদের দায়িত্ব অবহেলার কারণে কেল্লার অনেক অংশ ভেঙে পড়েছে। 

 

সোনাকান্দা কেল্লার ভিতরে এবং বাহিরে র্দীঘ দিন ধরে কোন সংস্কার কাজ না হওয়ায় ইশাখাঁ কেল্লা এর ঐতিহ্য হারিয়ে নর্দমায় পরিণত হয়েছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব হান্নান সরকার সোনাকান্দা কেল্লা মাঠটি বালু দিয়ে ভরাটের উদ্যোগ গ্রহণ করে। কিন্তু রহস্যজনক কারণে কেল্লার মাঠটি বালু ভরাটে কাজ আজ পর্যন্ত হয়নি। 

 

সোনাকান্দা কেল্লার অপরূপ সৌন্দর্য্য দেখার জন্য প্রতিদিন বিকেল হলেই কেল্লার ভিতরে এবং বাহিরে বিভিন্ন এলাকা থেকে শতশত মানুষ সোনাকান্দা এলাকায় ভীড় জমতে দেখা যায়। সোনাকান্দা কেল্লার সৌন্দর্য্য বর্ধন করা হলে এখানে প্রচুর পর্যটকের সমাগম ঘটবে বলে জানিয়েছে স্থানীয়রা। সোনাকান্দা কেল্লা দ্রুত সংস্কারের জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তা ও  নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জরুরী হস্তক্ষেপ কমানা করেছে দর্শনার্থীসহ স্থানীয় এলাকাবাসী।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন