Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে আশ্রয় কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১০:৪৪ এএম

সোনারগাঁয়ে আশ্রয় কেন্দ্রের  ভিত্তি প্রস্তর স্থাপন

সোনারগাঁ আশ্রয় কেন্দ্র নামক একটি অসহায় বৃদ্ধাশ্রম ও এতিম শিশুদের আশ্রয় কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

Swapno

সোনারগাঁয়ে বিকশিত নারী সংঘের আয়োজনে গতকাল শনিবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিয়ারনগর বাগানবাড়ি এলাকায় সোনারগাঁ আশ্রয় কেন্দ্র নামক একটি অসহায় বৃদ্ধাশ্রম ও এতিম শিশুদের আশ্রয় কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

 

বিকশিত নারী সংঘের সভাপতি ও সোনারগাঁ আশ্রয় কেন্দ্রের প্রতিষ্ঠাতা সৈয়দা তাওফিকা শাহেদ রিনার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ নূরুল ইসলাম তালুকদার।

 

এসময় আরো উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, চৌধুরী গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান সি.আই.পি জাহাঙ্গীর আলম চৌধুরী ও মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ সিদ্দিকুর রহমান মোল্লা, জাতীয় পার্টির প্রচার সমপাদক মোঃ মাসুদুর রহমান মাসুম, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি হাজী শাহ মোহাম্মদ সোহাগ রনি, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় নেতা আনিসুর রহমান বাবু, জেলা স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম আহ্বায়ক কাজী নাজমুল ইসলাম লিটু ও ইউপি সদস্য মজিবুর রহমান ভূঁইয়া প্রমুখ।

 

আশ্রয় কেন্দ্রের ব্যয় ধরা হয়েছে ৪৫ লাখ টাকা। এই প্রকল্প তৈরি হলে প্রায় ৫০ জন এতিম ও অসহায় নারী পুরুষ এখানে বসবাস করতে পারবেন ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন