Logo
Logo
×

নগরের বাইরে

৭নং ওয়ার্ডে কোভিড-১৯ ভ্যাকসিন ক্যাম্পেইনের উদ্বোধন

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১০:৫৭ এএম

৭নং ওয়ার্ডে কোভিড-১৯ ভ্যাকসিন ক্যাম্পেইনের উদ্বোধন
Swapno

ফতুল্লা ইউনিয়ন পরিষদের কায়েমপুর ৭নং ওয়ার্ডে কোভিড-১৯ এর ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৫ই ফেব্রুয়ারি) সকাল ৯ টায় কায়েমপুর ৭নং ওয়ার্ডে ফাইজুন নেছা দাখিল মাদ্রাসায় এ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন এর উদ্বোধন করেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড মেম্বার নজরুল ইসলাম সেলিম। এ সময় তিনি বলেন, স্বাস্থ্যবিধি ও নিয়ম মেনে সরকার ঘোষিত আজকের এই ভ্যাকসিনেশন ক্যাম্পেইন উদ্বোধন করা হলো।

 

এলাকার জনসাধারণ সকলেই এ টিকা নিতে পারবে সকাল ৯ টা হতে বিকাল ৪টা পর্যন্ত। কায়েমপুর ৭নং ওয়ার্ডে এক হাজার মানুষকে এ টিকা দেওয়া হয়েছে। এভাবে প্রতিটি ধাপে ধাপে এ টিকা সকল জনসাধারনকে দেওয়া হবে। এই টিকা সম্পন্ন নিরাপদ। তিনি বলেন, প্রধানমন্ত্রীর বলেছেন আজকে যে মহামারীতে আমরা আক্রান্ত তা থেকে আমাদের মুক্ত হতে হবে। আর তার জন্য আমাদের সকলকে সচেতন করতে হবে, মাস্ক পরতে হবে। প্রয়োজনে বাড়িতে বাড়িতে গিয়ে টিকা দিতে হবে। প্রধানমন্ত্রীর কারনে আজকে আপনারা বিনামূল্য টিকা পাচ্ছি।

 

তিনি বাংলাদেশের মানুষকে অনেক ভালো বাসেন, আর সে জন্যই বাংলার জনগণকে নিয়ে চিন্তা করেন। কি করলে এ দেশের মানুষকে ভালো রাখা যায়। তার নির্দেশেই আজকের এই টিকা দান কর্মসুচী। আমি সকলকে বলবো, সকলে সচেতন থাকবেন, মাস্ক পরবেন, পরিবারকে সুস্থ রাখবেন। এ সময় উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা মেম্বার নাজনিন আক্তার,নিজামুল ইসলাম বকুল, নাইমুল ইসলাম নিরব প্রমুখ। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন