Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে জাকির খানের পক্ষে শিক্ষা সামগ্রী বিতরণ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১১:১১ এএম

বন্দরে জাকির খানের পক্ষে  শিক্ষা সামগ্রী বিতরণ

বিদ্যার দেবী সরস্বতী পূজা উপলক্ষে দুই শতাধিক শিশু শিক্ষার্থীদের মাঝে ছাত্রনেতা জাকির খানের পক্ষ থেকে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।

Swapno

বিদ্যার দেবী সরস্বতী পূজা উপলক্ষে দুই শতাধিক শিশু শিক্ষার্থীদের মাঝে ছাত্রনেতা জাকির খানের পক্ষ থেকে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে  বন্দর বাজার স্বর্গীয় দীনেশ মন্ডল দুখাইয়ের বাড়িতে এ শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।

 

জাকির খানের পক্ষে অনুষ্ঠানের আয়োজন করেন মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক শ্রী ঋষিকেশ মন্ডল মিঠু। শিক্ষাসামগ্রী বিতরণ কালে শ্রী ঋষিকেশ মন্ডল মিঠু বলেন,আমার নেতা নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের উদ্যোগে দীর্ঘ ৭ বছর যাবৎ আমরা শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষাসামগ্রী বিতরণ করে আসছি। বক্তব্য শেষে প্রায় দুই শতাধীক শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করেন লিংকন খান ও সনেট আহমেদ সহ অতিথিবৃন্দরা।

 

এসময় উপস্থিত ছিলেন, শ্রী শ্রী বাণী মায়ের অর্চ্চনা পূজা কমিটির কার্যকরী পরিষদের সভাপতি শ্রী স্বপন রায়,নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক এইচএম হোসাইন,সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাঞ্চন আহমেদ,সদর থানা ছাত্রদলের সদস্য সচিব লিংরাজ খান, জাকির হোসেন,মো.মাসুদ, বিমল সরকার, সুবাস দাস, হৃদয় কুমার সরকার, কৃষাণ বর্মন, জয় দাস, পুসন্ত বর্মন, জয় সরকার, লিখন কুমার সরকার, তয়ন বর্মন, সঞ্জয় মন্ডল, হৃদয় বণিক, নিরব বর্মন, পুলক বর্মন, নিলয় সরকার, সীমান্ত মন্ডল প্রমূখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন