বন্দরে মাদকব্যবসায়ী গাজীসহ গ্রেপ্তার ২
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২২, ০৫:১৩ পিএম
ফেরি করে গাঁজা বিক্রির সময় ২’শ ৮০ গ্রাম গাঁজাসহ তালিকাভ’ক্ত মাদক ব্যবসায়ী গাজীসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। ৫ ফেব্রুয়ারী শনিবার সকাল ১০টায় বন্দর থানার আকিজ সিমেন্টের ট্রাকস্ট্যান্ডের সামনে থেকে এদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের নবীগঞ্জ জিএ রোড এলাকার মৃত আব্দুল সামাদ মিয়ার ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাজী (৪০) ও একই থানার কাইতাখালি কবরস্থান রোড এলাকার মানিক মিয়ার ছেলে মোশারফ (৩০)। পুলিশ গ্রেপ্তারকৃত দুই মাদক ব্যবসায়ী বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ৭(২)২২।
থানা সূত্রে জানা গেছে, বন্দর থানার উপ-পরিদর্শক আবুল হাসান হাওলাদারসহ সঙ্গীয় র্ফোস গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ আকিজ সিমেন্টের ট্রাক স্ট্যান্ডে অভিযান চালায়। অভিযান কালে পুলিশ গাঁজা বিক্রির সময় ২’শ ৮০ গ্রাম গাঁজাসহ চিহিৃত মাদক ব্যবসায়ী গাজী ও তার সহযোগী মোশারফকে হাতে নামে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইন মামলা রুজু করে ওই দিন দুপুরে তাদেরকে মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।


