Logo
Logo
×

নগরের বাইরে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি চাপায় নিহত ১

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৫১ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি চাপায় নিহত ১
Swapno

 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় একটি বেসরকারি কোম্পানির ব্যবস্থাপক নিহত হয়েছেন। শনিবার ভোর ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকায় অজ্ঞাতনামা গাড়ির চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

নিহত মো. মাহমুদ আলম (৩৮) একটি বেসরকারি কোম্পানির নারায়ণগঞ্জ শাখার ব্যবস্থাপক। নিহত মাহমুদ আলমের পিতার নাম মৃত আবেদ আলী। তার গ্রামের বাড়ি বগুড়া পৌরসভার সূত্রাপুর জনাব আলী লেন এলাকায়। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা শিমরাইল পুলিশ ক্যাম্পের এস আই মো. মজিবুর রহমান লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

 

 বিষয়টি নিশ্চিত করে কাঁচপুর হাইওয়ে থানার ওসি মো. সাজ্জাদ করিম খান জানান, ‘আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখে যানবাহনটি চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ।’
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন