Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী বিল্লু গ্রেপ্তার

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৫৬ পিএম

বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী বিল্লু গ্রেপ্তার
Swapno

 

প্রেমের ফাঁদে ফেলে ১৪ বছরের মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ মামলার প্রধান আসামী টিকটকার বিল্লু (১৫)কে জনতার সহযোগিতায় আটক করেছে বন্দর ফাঁড়ী পুলিশ। ৫ ফেব্রুয়ারী শনিবার সকাল সাড়ে ১০টায় বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের একরামপুর ইস্পাহানী এলাকা থেকে ওই লম্পটকে আটক করা হয়।

 

আটককৃত লম্পট টিকটকার বিল্লু একরামপুর ইস্পাহানী এলাকার আক্তার হোসেন মিয়ার ছেলে। এর আগে গত ২ ফেব্রুয়ারী বুধবার রাতে বন্দরের একরামপুর ইস্পাহানী মাঝি গল্লী এক র্নিঝন এলাকায় এ ধর্ষণের  ঘটনাটি ঘটে। যার মামলা নং-৫(২)২১। এ ব্যাপারে বন্দর ফাঁড়ী উপ-পরিদর্শক ও ধর্ষন মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই মিজান গণমাধ্যমকে জানায়, একরাপুর ইস্পাহানী এলাকাবাসী সহযোগিতায় ধর্ষন মামলার প্রধান আসামী বিল্লুকে আটক করতে সক্ষম হই। পরে তাকে ওই দিন দুপুরে যথাযথ নিয়মে আদালতে প্রেরণ করা হয়।

 

উল্লেখ্য, টিকটক ভিডিও করার জন্য গত বুধবার বিকেলে মাদ্রাসার ছাত্রীকে তার নানীর বাড়ি থেকে ডেকে নিয়ে যায় টিকটকার বিল্লূ ও তার ৪ সহযোগী। পরে কলাগাছিয়া ইউনিয়নের সাবদী এলাকায় তারা রাত পর্যন্ত  টিকটক ভিডিও’র জন্য কাজ করে। মাদ্রাসা ছাত্রীকে রাত সাড়ে ৯টার দিকে ইস্পাহানী মাঝির গল্লী এলাকার নির্ঝন স্থানে নিয়ে বিল্লু একাই ধর্ষন করে। ধর্ষণের সময় বিল্লুর ৪ সহযোগী ঘটনাস্থল পাহারা দেয়। এ সময় এলাকাবাসী ধর্ষণের বিষয়টি আচ করতে পেরে বিল্লুর তিন সহযোগীকে আটক করে বন্দর থানা পুলিশে সোর্পদ করে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন