আড়াইহাজারে বিস্কুট খাওয়ানোর কথা বলে শিশু ধর্ষণ
আড়াইহাজার প্রতিনিধি
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৪৯ পিএম
বিস্কুট খাওয়ানোর কথা বলে আড়াইহাজারে ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রবিবার শিশু’র বাবা থানায় সাকেল (২২) নামের এক যুবককে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। সাকের স্থানীয় মৃত ইমান হোসেনের ছেলে।
শনিবার (৫ই ফেব্রুয়ারি) বিকালে স্থানীয় ব্রাহ্মণপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, এনিয়ে এলাকায় বিচার-সালিশ করে মীমাংসার চেষ্টা চালানো হয়েছে। এছাড়াও মামলা না করতে বিভিন্নভাবে নির্যাতিতার পরিবারকে চাপ দেওয়া হচ্ছিল।
মামলা সূত্রে জানা গেছে, শিশুটি তাদের বাড়ির সামনে খেলাধুলা করতে ছিল। এক পর্যায়ে তাকে বিস্কুট খায়ানোর কথা বলে সাকেল তার ঘরে ডেকে নিয়ে যায়। পরে তাকে ধর্ষণ করে ঘর থেকে বের করে দেয়। নির্যাতিতা শিশু কান্না করতে করতে তার বাড়িতে যায়।
পরে ঘটনাটি তার মাকে জানায়। আড়াইহাজার থানার ওসি (তদন্ত) জোবায়ের হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।


