কাঁচপুর থেকে মোগরাপাড়া পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ
সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৫০ পিএম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সোনারগাঁ উপজেলার কাঁচপুর থেকে মোগরাপাড়া চৌরাস্তা পর্যন্ত কয়েকশত অবৈধ দোকান ও ফুটপাত উচ্ছেদ করেছে হাইওয়ে পুলিশ।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সোনারগাঁ উপজেলার কাঁচপুর থেকে মোগরাপাড়া চৌরাস্তা পর্যন্ত কয়েকশত অবৈধ দোকান ও ফুটপাত উচ্ছেদ করেছে হাইওয়ে পুলিশ। গতকাল রোববার দুপুরে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
তবে, উচ্ছেদ অভিযান চালানোর পরপরই দোকানদাররা পুনরায় যার যার অবস্থানে ফের দোকান সাজিয়ে বসেছে। কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি সাজ্জাদ করিম জানান, ঢাকা চট্টগ্রাম দেশের একটি গুরুত্বপুর্ণ মহাসড়ক। বিশেষ করে কাঁচপুর ও মোগরাপাড়া স্থানটি মহাসড়কের সবচেয়ে জন সমাগমপূর্ণ স্থান।
দুটি স্থানে দিনে কয়েক হাজার পথচারী ফুটওভার ব্রিজ পারাপার হয়ে বিভিন্ন স্থানে আসা যাওয়া করেন। কিন্তু কিছু অসাধূ লোক টাকার বিনিময়ে দোকানপাট বসিয়ে পথচারীদের হাটাচলার পথ বন্ধ করে দেন। এতে প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হয় পথচারীরা।
এছাড়া মহাসড়ক দখল করে ফুটপাত বসানোর কারনে লোকাল বাস ও ছোট ছোট যানবাহন রাখার জায়গা থাকেনা। এতে মানুষের ভোগান্তীর শেষ নেই। সে জন্য গত কয়েকমাস আগেও আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছিলাম কিন্তু অবৈধ দখলদাররা উচ্ছেদের পর পরই দোকান তুলে বসে যান।
তাদের কারণে আজ ফের কয়েকশত দোকান ও ফুটপাত উচ্ছেদ করেছি। আমাদের এ উচ্ছেদ অভিযান চলমান থাকবে।


