বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে তিন সহোদরসহ গ্রেপ্তার ৪
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২২, ০৫:১৭ পিএম
বন্দর থানা পুলিশ ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে বিভিন্ন মামলর ওয়ারেন্টভুক্ত ৩ সহোদরসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে।
গত ৫ ফেব্রুয়ারী শনিবার রাতে বন্দর থানার বিভিন্ন এলাকা থেকে এদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার একরামপুর পৌরসভা এলাকার বাচ্চু মিয়ার ছেলে মাদক মামলার ওয়ারেন্টভ’ক্ত আসামী রাজা (৩৫) ও ফুলহর এলাকার সফর উদ্দিন মিয়ার তিন ছেলে মারামারি মামলার ওয়ারেন্টভ’ক্ত আসামী সুমন (২৮), রাজন (২৫) ও সুজন (২৩)।
পুলিশ গ্রেপ্তারকৃত ৪ ওয়ারেন্টভ’ক্ত আসামীকে রোববার দুপুরে আদালতে প্রেরণ করেছে।


