Logo
Logo
×

নগরের বাইরে

শহীদ আরব আলী স্মৃতি সংসদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২২, ০৯:২৪ এএম

শহীদ আরব আলী স্মৃতি সংসদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে শহীদ আরব আলী স্মৃতি সংসদের উদ্যোগে ৯ম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Swapno

সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে শহীদ আরব আলী স্মৃতি সংসদের উদ্যোগে ৯ম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি সিকদার বাড়ীপুল এলাকায় এ ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শহীদ আরব আলী স্মৃতি সংসদের সভাপতি তোরাব আলী সিকদারের সভাপতিত্বে ও মাহফিল পরিচালনা কমিটির আহ্বায়ক শামীম সিকদার ও শহীদ আরব আলী স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মোমেন মুক্তির সার্বিক তত্ত্বাবধায়নে  উক্ত ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিক ৯নং ওর্য়াডের নবনির্বাচিত কাউন্সিলর ইস্রাফিল প্রধান।

 

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিবজিওর নীট কম্পোজিট লিঃ এর এম,ডি আলহাজ¦ নাছিরউদ্দিন, আয়েতুল্লাহ সিকদার, বাদল সিকদার, মোস্তফা সিকদার,আলমাছ প্রধান ও হারুন সিকদার প্রমূখ। উক্ত ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন বায়তুল মা’মুর জামে মসজিদের (ঢাকা) খতিব হাফেজ মাওলানা মোস্তাফিজ রহমানী। বিশেষ বক্তা হিসেবে আরো ওয়াজ করেন হযরত আয়েশা (রাঃ) জামে মসজিদের খতিব মুফতি মিনহাজুল ইসলাম চাঁদপুরী।

 

এসময় প্রধান অতিথির বক্তব্য নাসিক ৯নং ওর্য়াডের নবনির্বাচিত কাউন্সিলর ইস্রাফিল প্রধান বলেন শহীদ আরব আলী স্মৃতি সংসদের পক্ষথেকে শহীদ আরব আলীর নামে যারা প্রতি বছর এই ওয়াজ ও দোয়ার আয়োজন করেন আমি তাদের কে ধন্যবাদ জানাই। আরো ধন্যবাদ জানাই আপনারা যারা শহীদ আরব আলীর স্মৃতি ধরে রেখেছেন। আগামীতে আরো সুন্দর করে আপনারা অনুষ্ঠানের আয়োজন করবেন আমি আপনাদের পাশে থাবক। এসময় আরো উপস্থিত ছিলেন এড. সেতু সিকদার, কামরুল হাসান, জীবন, সাব্বির সিকদার, পিন্টু সিকদার, তানভীর সিকদার, রবিন, জনী, বাবু, সোহেল, ইমন, অনিক, হৃদয়, ইব্রাহিম, রমজান।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন