বন্দরে স্কুল ছাত্রী অপহরণ, প্রেমিকের বন্ধু গ্রেফতার
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২২, ০৫:২৭ পিএম
প্রেম করে প্রেমিকের সাথে পালিয়ে গিয়েও শেষ রক্ষা হলো না প্রিয়া আক্তার (১৬) নামে এক এসএসসি পরিক্ষার্থী। প্রেমিকার পিতা নজরুল ইসলামের দায়েরকৃত অপহরণ মামলায় প্রেমিক রেজাউল করিম পলাতক থাকলেও গত ৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাতে বন্দর আহাম্মদ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে প্রেমিক রেজাউল করিমের পিতা ইব্রাহিম মিয়াকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
এদিকে গত ৬ ফেব্রুয়ারী রোববার রাতে বন্দর বাবুপাড়া এলাকায় অভিযান চালিয়ে অপহরণ মামলার ২নং এজাহারভুক্ত আসামী রিয়াজ উদ্দিন (২৪)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত রিয়াজ উদ্দিন বন্দর বাবুপাড়া এলাকার গিয়াস উদ্দিন মিয়ার ছেলে বলে জানা গেছে। গ্রেপ্তারকৃত রিয়াজ উদ্দিনকে অপহরণ মামলায় সোমবার দুপুরে আদালতে প্রেরণ করেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বন্দর আহাম্মদ আবাসিক গল্লীস্থ জফর মল্লিকের ৬ তলা ভবনের ৩য় তলার দক্ষিনের এক ফ্লাটে দীর্ঘ দিন ধরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছে বন্দর উপজেলা কৃষি অফিসের অফিস সহয়ক ইব্রাহিম মিয়ার ছেলে রেজাউল করিম ও একই ভবনের ৩য় তলার উত্তর ফ্লাটে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে নজরুল ইসলাম মিয়ার মেয়ে বন্দর গালর্স স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ও এসএসসি পরিক্ষার্থী প্রিয়া (১৬)। তারা একই ভবনে পাশাপাশি ফ্লাটে বসবাস করার সুবাদে দীর্ঘ ৪ বছর ধরে রেজাউল করিম ও প্রিয়ার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
পরে তারা গত ৮ জানুয়ারী শনিবার দুপুরে প্রেমের টানে অজানার উদ্দেশ্যে পালিয়ে যায়। এ ঘটনায় অপহৃতা প্রিয়া পিতা বাদী হয়ে গত ৯ জানুয়ারী রোববার বাদী হয়ে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পরে অপহরণের অভিযোগের তদন্তকারি কর্মকর্তা বন্দর ফাঁড়ি উপ-পরিদর্শক মিজান অপহরনকারি রেজাউল করিমের পিতা ইব্রাহিমকে চাপসৃষ্টি করলে এক পর্যায়ে ইব্রাহিম মিয়া বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে প্রিয়াকে উদ্ধার করে বুধবার সকালে বন্দর থানা পুলিশে হস্তান্তর করে।
এ ব্যাপারে থানায় মামলা দায়ের হলে পুলিশ অপহৃতা প্রিয়াকে ডাক্তারী পরিক্ষার পর ২২ ধারায় আদালতে প্রেরণ করেছে। এ মামলায় অপহরণকারী প্রেমিক রেজাউলকে গ্রেপ্তার করতে সক্ষম না হলেও পুলিশ প্রেমিকের পিতা ও তার বন্ধুকে অপহরণ মামলায় আদঅলতে প্রেরণ করেছে।


