Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে ব্যবসায়ীর মোটরসাইকেল চুরি

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৩৫ পিএম

সোনারগাঁয়ে ব্যবসায়ীর মোটরসাইকেল চুরি
Swapno

 

সোনারগাঁ উপজেলার বাড়িমজলিশ এলাকা থেকে গত রবিবার দিবাগত রাতে ফারুকুল ইসলাম নামে এক ব্যবসায়ীর মোটরসাইকেল চুরি হওয়ার ঘটনা ঘটেছে।  মোটরসাইকেল চুরি হওয়ার ঘটনায় ব্যবসায়ী ফারুকুল ইসলাম গতকাল সোমবার সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

অভিযোগে ব্যবসায়ী উল্লেখ্য করেন, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়িমজলিশ এলাকায় গোলাপ মিয়ার ৬ তলা ভবনের সামনে রাকিবের বাড়ির একটি গ্যারেজে তার ব্যবহৃত মোটরসাইকেলটি (ঢাকা মেট্টো-ল ১৭-২৫৩০) প্রতিদিনের ন্যায় রবিবার রাতে রেখে বাসায় চলে যায়। পরের দিন সোমবার সকাল সারে ৯ ঘটিকার সময় সে তার ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলে ওই গ্যারেজে গিয়ে মোটরসাইকেলটি দেখতে পাইনি। অনেক খোজাখুজি করে মোটরসাইকেলটির কোন সন্ধান না পেয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি আরো জানান, বাড়িমজলিশ এলাকায় এর আগেও অনেক মোটরসাইকেল চুরি হয়েছে।

 

এই এলাকায় একটি চক্র রয়েছে যারা মাদক ব্যবসা থেকে শুরু করে বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকে। স্থানীয় প্রশাসন এদেরকে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসলে চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে। প্রশাসনের সঠিক নজরদারির দাবী জানান ব্যবসায়ী ফারুকুল ইসলাম।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন