বন্দরে মাদ্রাসা শিক্ষার্থী রিফাত নিখোঁজ
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৪২ পিএম
বন্দরে হাফিজিয়া মাদ্রাসা থেকে বাহিরে বের হয়ে গত ২ দিন ধরে নাজারাত শাখার শিক্ষার্থী রিফাত (১২) নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গত ৫ ফেব্রুয়ারী শনিবার সকাল ৮টায় বন্দর থানার নবীগঞ্জ হাফিজিয়া মাদ্রাসার মাদ্রাসা থেকে বাহিরে বের হয়ে ওই শিক্ষার্থী নিখোঁজ হয়।
অনেক স্থানে খোঁজাখুজি করে মাদ্রাসার ছাত্র রিফাতের কোন সন্ধান না পেয়ে এ ব্যাপারে তার পিতা শাহীন ঢালী বাদী হয়ে গত ৬ ফেব্রুয়ারী রোববার দুপুরে বন্দর থানায় একটি নিখোঁজ জিডি এন্ট্রি করেন। যার জিডি নং- ২৫২ তাং- ৬-২-২০২২ইং। এ ব্যাপারে বন্দর থানার উপ-পরিদর্শক আবুল হাসান হাওলাদার গনমাধ্যমকে জানান, নিখোঁজ মাদ্রাসা ছাত্রের সন্ধান পাওয়ার জন্য আমরা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে নিখোঁজ র্বাতা প্রেরণ করেছি। সে সাথে আমাদের উদ্ধার অভিযান অব্যহত রয়েছে।


