Logo
Logo
×

নগরের বাইরে

দেশীয় অস্ত্রসহ ছিনতাই চক্রের সাত সদস্য আটক

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২২, ০৬:০৯ পিএম

দেশীয় অস্ত্রসহ ছিনতাই চক্রের সাত সদস্য আটক
Swapno

 

সিদ্ধিরগঞ্জে দেশীয় অস্ত্রসহ ছিনতাই চক্রের সাত সদস্যকে আটক করেছে র‌্যাব-১১। গতকাল সোমবার (৭ ফেব্রুয়ারি) রাতে সিদ্ধিরগঞ্জের রসুলবাগ ক্যানেল এলাকা থেকে এক অভিযানকালে তাদেরকে আটক করা হয়। আটকের সময় তাদের কাছ থেকে ৩টি সুইচ গিয়ার চাকু, ২টি জিআই পাইপ এবং ৭টি মোবাইল জব্দ করে।

 

আটকরা হলেন, সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকার মৃত আব্দুল ছাত্তারের ছেলে মো. রিপন (৩১), রসুলবাগ এলাকার মো. সেলিমের ছেলে মো. রিয়াজ (৩০), মৌচাক এলাকার মো. মহাসিনের ছেলে মো. নুর ইসলাম (২৭), আজিবপুর হাউজিং এলাকার মৃত স্বপন মিয়ার ছেলে মো. শরিফ (২২), কানাপট্টি এলাকার মো. দয়াল গাজীর ছেলে মো. আল আমিন (২১), মুক্তিনগর এলাকার মো. আলম হোসেনের ছেলে মো. আসিফ (১৮), মুক্তিনগর এলাকার মো. শফিকুল ইসলামের ছেলে মো. সোহান শেখ (১৮)।

 

র‌্যাব-১১ মিডিয়া অফিসার এএসপি রিজওয়ান সাঈদ জিকু জানান, আটকরা ছিনতাই ও চাঁদাবাজির উদ্দেশ্যে রসুলবাগ ক্যানেল এলাকায় অবস্থান করেছিল। তারা নারায়ণগঞ্জসহ আশপাশের এলাকায় দলবদ্ধ হয়ে ভয়ভীতি ও ত্রাস সৃষ্টি করে চাঁদা আদায়, ছিনতাই ও বিশৃঙ্খলা সৃষ্টি করতো।


তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন