Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় চাঁদা দাবি করা সন্ত্রাসীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৫৩ পিএম

ফতুল্লায় চাঁদা দাবি করা সন্ত্রাসীদের  বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
Swapno

 

ফতুল্লায় ব্যবসায়ীদের কাছে চাঁদার দাবি করে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ দেয়া ও প্রাণনাশের হুমকির  প্রতিবাদে সন্ত্রাসীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের করেছে ভূক্তভোগী ব্যবসায়ীরা। গত ৭ ডিসেম্বর সন্ধায় ফতুল্লা এনায়েতনগর ইউনিয়ন আদর্শনগর বাড়ৈভোগ গাইবান্ধা বাজারের ব্যবসায়ীদের কাছে সন্ত্রাসী কর্তৃক এই  চাঁদা দাবী ও প্রাণ নাশের হুমকির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাজারের মুদি ব্যবসায়ী ভূক্তভোগী মোঃ লিটন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

অভিযোগে তিনি উল্লেখ করেন, আমার মুদির দোকান ও আমার পার্শ্ববর্তী খাবার হোটেল ব্যবসায়ী বাসার, স্বর্ণ ব্যবসায়ী মোঃ মনির হোসেন, ভাঙ্গারী ব্যবসায়ী মো. আমজাদ হোসেন ও মো. সুলতান  সহ বাজারের অন্যান্য ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্ন সময় চাঁদা আদায় ও দাবি করে আসছিল একটি সন্ত্রাসী চক্র। তারই ধারাবাহিকতায় পার্শ্ববর্তী  মাসদাইর ঘোষেরবাগ এলাকার লেবু মিয়ার ছেলে সন্ত্রাসী ফেরদৌস (২৫) আলী মিয়ার ছেলে জাহিদ (২৪) বিল্লাল মিয়ার ছেলে গলাকাটা হৃদয়(২২) ফরহাদ হোসেনের ছেলে রাসেল (২৬) কুট্টি মিয়ার ছেলে রোমান(২৫) মোঃ সুজন সহ অজ্ঞাত নামা ২/৩ জন, দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে আমার মুদি দোকানে এসে দুই লক্ষ টাকা  চাঁদা দাবি করে। আমি তাদের চাঁদা দিতে অস্বীকার করলে সন্ত্রাসীরা আমাকে প্রাণ নাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে আমার দোকানে থাকা পঁচাশি হাজার টাকা জোর পূর্বক নিয়ে যায় এবং হুমকি প্রদান করে আমি যদি তাদের নিয়মিত চাঁদা না দেই তাহলে আমার দোকান বন্ধ করে দেয়া হবে এবং আমাকে জীবনের তরে শেষ করে ফেলবে।

 

আমার পাশের মোঃ মনির হোসেনের স্বর্ণের দোকান থেকে বিশ হাজার টাকা এবং আমজাদ হোসেনের ভাঙ্গারী দোকান থেকে বার হাজার টাকা জোর পূর্বক চাঁদা হিসেবে নিয়ে যায়। দীর্ঘদিন থেকে সন্ত্রাসীদের কাছে জিম্মি হয়ে থাকা গাইবান্ধা বাজারের ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে ফতুল্লা মডেল থানায় অভিযোগ দিয়ে বিক্ষোভ মিছিল করেন। এ সময় স্থানীয় সমাজ ও সাবেক ওয়ার্ড মেম্বার হাজী সানোয়ার দেওয়ান বলেন, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে শ্রমজীবী শান্তিপ্রিয় মানুষ বসবাস করে। গাইবান্ধা বাজারে ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছে। একটি সন্ত্রাসী চক্র বিভিন্ন সময় বাজারের ব্যবসায়ীদের কাছে বিভিন্ন ভাবে চাঁদা দাবি ও আদায় করে আসছে। আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে প্রশাসনের সহযোগীতায় এসব সন্ত্রাসী, চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে প্রতিরোদ গড়ে তুলবো।

 

এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় উপ পরিদর্শক এস আই হুমায়ুন কবির বাড়ৈভোগ এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত ১নং বিবাদী ফেরদৌসকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন