নন্দলালপুরে শ্রমিক নেতা পলাশের সুস্থ্যতা কামনায় দোয়া
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২২, ০৫:০০ পিএম
বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহম্মেদ পলাশের সুস্থতা কামনায় জাতীয় শ্রমিক লীগ আঞ্চলিক শাখার অন্তর্ভুক্ত নন্দলালপুর ইউনিট কমিটির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার পাগলা, নন্দলালপুর ইউনিট কমিটির কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এক সংক্ষিপ্ত বক্তব্যে ফতুল্লা থানা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, শ্রমিক নেতা কাউসার আহমেদ পলাশ কিডনি ট্রান্সফারের জন্য ভারতে অবস্থান করছেন। গত ৩১ জানুয়ারি তার শরীরে কিডনি ট্রান্সফার সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে আল্লাহর অশেষ রহমতে শ্রমিক নেতা আলহাজ্ব কাউসার আহমেদ পলাশ সুস্থ আছেন। তাই আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া জানাচ্ছি। পাশাপাশি শ্রমিকের অধিকার আদায়ের এই নেতার সুস্থতা কামনায় নারায়ণগঞ্জবাসী সহ দেশবাসী সবাই তার জন্য দোয়া করবেন এই আহবান জানাচ্ছি। যাতে তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। এবং শ্রমিকের অধিকার আদায়ের জন্য কাজ করে যেতে পারে।
এ সময় উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি পিয়াস আহাম্মেদ সোহেল, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্র্কস কেন্দ্রীয় কমিটির অর্থ-বিষয়ক সম্পাদক শাহাদাত শাহাদাৎ হোসেন সেন্টু, জাতীয় শ্রমিক লীগ ফতুল্লা আঞ্চলিক শাখার সহ-সভাপতি হাজী মোঃ আবুল হোসেন, গোলাম কিবরিয়া সাত্তার, সালাউদ্দিন, কাজী সামছুল ইসলাম সামুল, কবির হোসেন রাজু, মোবারক হোসেন, কুতুবপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের মেম্বার শেখ মো. ইমান আলী, রিপন আকন, সুলতান হোসেন মোল্লা, সোনাই মোল্লা, শুক্কুর আলী, বাদশা, হারুন, খোকন, নাজমুলসহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মিলাদ মাহফিল শেষে আলহাজ্ব কাউসার আহম্মেদ পলাশের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়।


