Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় অর্ধডজন মামলার আসামি ফেরদৌস গ্রেফতার

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২২, ০৫:২৪ পিএম

ফতুল্লায় অর্ধডজন মামলার আসামি ফেরদৌস গ্রেফতার
Swapno

 

ফতুল্লায় সন্ত্রাসী, চাঁদাবাজি, পুলিশের উপর হামলাসহ অর্ধ-ডজনেরও বেশি মামলার আসামি ফেরদৌসকে (২৫) গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে তাকে মাসদাইর গাইবান্ধা বাজার এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। ফেরদৌস ফতুল্লার মাসদাইর ঘোষেরবাগ এলাকার লেবু মিয়ার ছেলে। গ্রেফতারের পরপর গ্রেফতার ফেরদৌসের শাস্তির দাবিতে ফতুল্লা থানার সামনে বিক্ষোভ করে গাইবান্ধা বাজারের বিভিন্ন ব্যবসায়ীরা।

 

থানা পুলিশ জানায়, গ্রেফতার ফেরদৌসের বিরুদ্ধে ২০২১ সালে ৩১ ডিসেম্বর রাতে পুলিশের উপর হামলার মামলা, চাদাঁবাজি, মাদকসহ প্রায় সাতটি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ১২টার দিকে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক হুমায়ুন সঙ্গীয় ফোর্স নিয়ে মাসদাইর বাড়ৈভোগের গাইবান্ধা বাজার এলাকায় অভিযান চালিয়ে ফেরদৌসকে গ্রেফতার করে। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি মো. রকিবুজ্জামান জানান, গ্রেফতার ফেরদৌসসহ তার সহোযোগীরা গাইবান্ধা বাজারের ব্যবসায়ীদর নিকট থেকে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিল।

 

গাইবান্ধা বাজারের এক ব্যবসায়ীর দায়ের করা চাঁদাবাজি মামলায় ফেরদৌসকে গ্রেফতার করা হয়েছে। তাছাড়া গ্রেফতার ফেরদৌসের বিরুদ্ধে পুলিশের উপর হামলার মামলাসহ প্রায় সাতটি মামলা রয়েছে বলে তিনি জানান।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন