Logo
Logo
×

নগরের বাইরে

মাপ ঠিক না থাকায় ২ ইটভাটায় জরিমানা আড়াই লাখ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৫৩ পিএম

মাপ ঠিক না থাকায় ২ ইটভাটায়  জরিমানা আড়াই লাখ
Swapno

 

ইটের পরিমাপ ঠিক না থাকায় নারায়ণগঞ্জে দুই ইটভাটাকে আড়াই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সদর উপজেলার ডিক্রিরচর গুদারাঘাট এলাকায় অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান এ জরিমানা করেন।

 

সেলিমুজ্জামান জানান, বিডিএস অনুযায়ী ইটের সঠিক পরিমাপ দৈর্ঘে ২৪ সেন্টিমিটার ও প্রস্থে ১১ দশমিক ৫ সেন্টিমিটার এবং উচ্চতা ৭ সেন্টিমিটার হওয়ার কথা। কিন্তু অভিযানকালে ইটের সঠিক পরিমাপ ঠিক না থাকার অপরাধে মেসার্স আবরার হোসেন ব্রিকসকে ৪৫ ধারায় ৫০ হাজার টাকা ও ৪৮ ধারায় ৫০ হাজার টাকা এবং মেসার্স মক্কা মদিনা ব্রিকসকে ৪৩ ধারায় ৫০ হাজার টাকা, ৪৫ ধারায় ৫০ হাজার টাকা ও ৪৮ ধারায় ৫০হাজার টাকা জরিমানা হয়। দুই প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

অভিযানে পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি, জেলা কৃষি বিপণন অধিদপ্তরের প্রতিনিধি এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন