সোনারগাঁ থেকে মাদক ব্যবসায়ী গ্রেফতার
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৫০ পিএম
সোনারগাঁ থেকে মো. রাজু (৩৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১। গতকাল (৮ ফেব্রুয়ারি) সোনারগাঁ থানার আষাঢ়িয়ার সাকিনস্থ বিসমিল্লাহ ফিলিং স্টেশনের পাশে মা খাদিজা হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর সামনে থেকে অভিযান পরিচলনা করে তাকে গ্রেফতার করা হয়।
অভিযানকালে আসামীর কাছ থেকে ৩ হাজার ৭০০ পিছ ইয়াবাসহ ভাঙ্গা ইয়াবা ট্যাবলেট ২০ গ্রাম, মাদক ক্রয় বিক্রয়ের নগদ ৯১০ টাকা এবং মাদক ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত ০৩ টি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামী মুন্সিগঞ্জ জেলার সরদার বাড়ী লৌহজাং থানার মো. মনির ছেলে।
র্যাব-১১’র উপ-পরিচালক স্কোয়াড্রন লীডার এ কে এম মনিরুল আলম জানান, ৮ ফেব্রুয়ারী এক গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, সোনারগাঁ থানার আষাঢ়িয়ার চর সাকিনস্থ বিসমিল্লাহ ফিলিং স্টেশন এর দক্ষিণ পাশে মা খাদিজা হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর সামনে পাকা রাস্তার উপর একজন মাদক ব্যবসায়ী চট্টগ্রাম থেকে বাস যোগে এসে উক্ত স্থানে নেমে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করবে। এরুপ তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল উল্লেখিত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীকে অবৈধ মাদকদ্রব্য ৩৭০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ভাঙ্গা ইয়াবা ট্যাবলেট ২০ গ্রাম, মাদক ক্রয় বিক্রয়ের নগদ ৯১০ টাকা এবং মাদক ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত ০৩ টি মোবাইল ফোন সহ তাকে গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


