Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে খাজার স্বরণে বাউল গানের আসর

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৪১ পিএম

সোনারগাঁয়ে খাজার স্বরণে  বাউল গানের আসর
Swapno

গান মানুষের আত্নার খোরাক। এক সময় সেই আত্নার খোরাকের জন্য গান পাগল মানুষ নিজ এলাকা ছেড়েও দল বেধে বিভিন্ন এলাকায় যেত রাতভর বাউল গান শোনার জন্য। বাউল মঞ্চে গানের পাশাপাশি বাউল শিল্পিরা আধ্যাত্বিক ভাবনায় পৃথিবীর সৃষ্টিতত্ত্ব, বাবা আদম (আঃ) এবং মা হাওয়া বিবির জীবনী, বিশ^ নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবন আদর্শ, মেরাজ তত্ত্ব, হযরত খাজা-বড়পীরের জীবনী, হাসর-কেয়ামত, শরিয়ত-মারফত বিভিন্ন পালা নিয়ে রাতভর ধর্মীয় অনেক কথাবার্তা আলোচনা করে থাকেন।

 

সেই জন্য সাধক, তাপস, সাধু, দরবেশ, পীর, ফকির ও পাগল মস্তানরা বলেন বাউল শিল্পিরা নাকি মানুষকে খোদা চিনতে সহজ সরল পথ দেখায়। সেই বিশ্বাস থেকেই গ্রামঞ্চলের মানুষ এখনও বাউল গানের আয়োজন করে থাকেন। কিন্তু কালের বিবর্তনে আধুনিক সমাজ ব্যবস্থায় ঘরে বসে মানুষ বিদেশী বিনোদন চর্চায় বেশি লিপ্ত থাকায় বিলুপ্ত প্রায় বাউল গানের আসর। এজন্য অনেকটা বিদেশী বিনোদন ও অপসংস্কৃতিই দায়ী বলে মনে করেন সাধারন মানুষ। নিয়মিত ঘরে বসে বিদেশী বিনোদনের চর্চা চলতে থাকলে ও অপসংস্কৃতির আগ্রাসনে কোন একদিন হয়তো পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে বাউল গানের আসর।

 

দেশে মহামারী করোনা ভাইরাসের পার্দূভাব শুরু হওয়ার পর থেকে গান, বাজনার বাউল মঞ্চ ও অন্যান্য সংস্কৃতি চর্চা একেবারে নেই বললেই চলে। করোনার কারনে দীর্ঘদিন ধরে সরকারী ভাবে ও প্রশাসনিক নিষেজ্ঞা থাকায় অনেক লোক এক সঙ্গে জড়ো হয়ে কোন রকম সংস্কৃতি চর্চা না করতে পাড়ায় সাধারন মানুষের কাছে এখন মহামারী করোনা ভীতিও অনেকটা উপেক্ষিতই বলা চলে। প্রতিবছরের ন্যায় বার্ষিক ওরশ মাহফিলের ধারা বাহিকতায় গত মঙ্গলবার দিবাগত রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মঙ্গলেরগাঁও এলাকায় খাজার স্বরণে তার আশেক ভক্তরা সামাজিক দুরত্ব বজায় রেখে সীমিত পরিসরে আয়োজন করেন বাউল গানের আসর।

 

পাগল, ফকির, আশেক ও ভক্ত শ্রোতার উপস্থিতিতে বাউল আসরে রাতভর গান পরিবেশন করেন দুজন বাউল শিল্পি আবুল হোসেন বনাম আব্দুল কাদির সরকার। বাউল আসরের সার্বিক তত্বাবধানে ছিলেন খাজার আশেক ভক্ত আইয়ুব আলী সরকার। এসময় বাউল গানের আসরে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাজার আশেক ভক্ত আবু সাঈদ, মোস্তফা শিকদার, খাজার আশেক ভক্ত দ্বীন ইসলাম, ওয়াজ কোরনী, ফকির আবু সহিদ, সাংবাদিক আশরাফুল আলম, সাংবাদিক হাসান ভূইয়া, আলী হোসেন প্রধান, দিন ইসলাম মাষ্টার, কামাল হোসেন, সামছুল হক, বাবুল বেপারী, আরাফত আলী, ইসলাম ভূইয়া, আব্দুল বাছেদ, সোলায়মান লেংটা, সালেক লেংটা, বাচ্চু মিয়া ও নাজমুল হক প্রমূখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন