Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে কৃষকের বাড়িতে ডাকাতি

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২২, ০৬:১৮ পিএম

আড়াইহাজারে কৃষকের  বাড়িতে ডাকাতি
Swapno

 

আড়াইহাজারে দেলোয়ার হোসেন এক কৃষকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। তিনি কক্সবাজার জেলার এএসপি আনোয়ার হোসেনের ভাই। ডাকাতদল টিনসেড বিল্ডিংয়ের দুই দরজার তালা কেটে ভেতরে প্রবেশ করে।

 

পরে হাত-পা ও মুখ বেঁেধ দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ অন্যান মালামাল লুট করে নেয়। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে স্থানীয় খাগকান্দা ইউনিয়নের লালুরকান্দী মানিকপুর গ্রামে এই ঘটনা। দেলোয়ার হোসেন জানান, রাত ২টার দিকে ১০-১২ জনের এক দল মুখোশ পরিহিত সশস্ত্র ডাকাত কক্ষের দুইটি দরজার তালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২৩ হাজার ৩শ’ টাকা, ২ ভরি ওজনের স্বর্ণালঙ্কার সহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে চলে যায়।

 

আড়াইহাজার থানার ওসি তদন্ত জোবায়ের হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন