Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে বাড়ি থেকে তুলে নিয়ে নারীকে ব্লেড দিয়ে ক্ষতবিক্ষত

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৫৮ পিএম

আড়াইহাজারে বাড়ি থেকে তুলে নিয়ে নারীকে ব্লেড দিয়ে ক্ষতবিক্ষত
Swapno

 

 আড়াইহাজারে মরিয়ম (৩৫) নামের তালাকপ্রাপ্তা এক নারীকে তার সাবেক স্বামী বাড়ি থেকে উঠিয়ে নিয়ে ব্লেড দিয়ে ক্ষতবিক্ষত করেছে বলে পাওয়া গেছে। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে সিগারেটের আগুন দিয়ে জলসে দেওয়া হয়েছে। তাকে বুধবার ভোরে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি চক থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

তার সাবেক স্বামী নাজমুল, তার ভাতিজা আল-আমিন, দ্বিতীয় স্ত্রী খাদিজা ও তার ভাই এই ঘটনার সঙ্গে জড়িত বলে তিনি অভিযোগ করেন। তিনি দুই সন্তানের মা। রাত ২টার দিকে স্থানীয় পাঁচগাও উত্তর দেওয়ানপাড়া এই ঘটনা ঘটেছে। তাকে আশঙ্কাজনক ভাবে ঢাকা পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তবে পুলিশ কাউকে আটক করতে পারেনি। আহত নারী স্থানীয় কামরানিরচর এলাকার আব্দুল কাদিরের মেয়ে।

 

আহত মরিয়ম জানান, ৮ বছর আগে হুজুর দিয়ে কালেমা পড়ে নাজমুলের সঙ্গে বিয়ে হয়। তবে চার মাস আগে তাদের দিয়ের কাবিনামা রেজিষ্ট্রি করা হয়। এরই মধ্যে নাজমুল গোপনে অন্য এক নারীকে বিয়ে করেন। এনিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয়। এক পর্যায়ে স্বামী তাকে তালাক দেয়। পরে তিনি বাবার বাড়ি কামরানির চর এলাকায় বসবাস করছিলেন। পরে মরিয়ম নারায়ণগঞ্জের আদালতে একটি মামলা করেন। মরিয়ম আরও বলেন, মামলা করায় তার প্রতি ক্ষিপ্ত হয়ে পড়ে নাজমুল।

 

রাত ২টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে তিনি ঘরের বাইরে বের হন। আগে থেকে ওৎপেতে থাকা সাবেক স্বামী নাজমুল, তার ভাতিজা আল-আমিন, দ্বিতীয় স্ত্রী খাজিদা ও তার ভাই তাকে মুখ চেপে ধরে অটোরিকশায় তুলে নিয়ে যায়। পরে স্থানীয় পাঁচগাও চকে তাকে ওপর নির্যাতন চালানো হয়েছে। তিনি বলেন, প্রথমে আমার শরীরে ব্লেড দিয়ে আঘাত করা হয়। পরে সিগারেটে আগুন দিয়ে শরীরের বিভিন্ন স্থানে জলসে দেওয়া হয়েছে। এসময় তারা আমার মুখে বিষাক্ত পদার্থ ঢুকিয়ে দেওয়ারও চেষ্টা করে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। আড়াইহাজার থানার ওসি তদন্ত অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন