খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও শীত বস্ত্র বিতরণ
সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২২, ০৭:১৫ পিএম
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের আয়োজনে খালেদা জিয়ার সুস্থতা কামনায় পিরোজপুর ইউনিয়নের মেঘনা ঘাট এলাকায় কুরআন খানি, দোয়া মাহফিল ও ৪শত গরীব অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। আজ ১০ ফেব্রæয়ারী বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পনগরীর কাদিরগঞ্জ এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফুল আলম প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলেন যুগ্ম আহবায়ক শহীদুর রহমান স্বপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সালু, সাবেক যুবদলের সাংগঠনিক সম্পাদক বদরুল আলম, থানা যুবদলেন যুগ্ম আহবায়ক মোঃ কাউসার হোসেন, সোনারগাঁ থানা তাঁতীদলের সভাপতি মোঃ নাজমুল করিম ইয়াসিন, সহ-সভাপতি ফারুক, যুবদল নতা শাহাদাত, স্বেচ্ছাসেবক নেতা শাহিনুর, সোনারগাঁ থানা বিএনপি নেতা আঃ হালিম, মোগরাপারা ইউনিয়নের আহবায়ক বাবুল হোসেন প্রমুখ।


