Logo
Logo
×

নগরের বাইরে

বিশ হাজারের বেশি ইয়াবা পিস সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৫৬ পিএম

বিশ হাজারের বেশি ইয়াবা পিস সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
Swapno

 

সোনারগাঁর থেকে ২১ হাজার ৩৫০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেেেছ র‌্যাব-১১। গত বুধবার (৯ ফেব্রæয়ারি) সোনারগাঁ থানার আষাঢ়িয়ার চর এলাকায় মেসার্স বিসমিল্লাহ ফিলিং স্টেশন এর সামনে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতাররা হলো চট্টগ্রাম জেলার চান্দগাঁও থানার সিরাজ কলোনী কবির আহম্মেদের ছেলে মো. সেলিম উদ্দীন এবং কক্সবাজার জেলার উখিয়া থানার কুতুপালং এলাকার মৃত মুজাহারের স্ত্রী ছোহরা খাতুন (৬০)। অভিযানকালে তাদের কাছ থেকে ২১ হাজার ৩৫০ পিস ইয়াবাসহ মাদক ক্রয় বিক্রয়ের নগদ ২ হাজার ৪৫০ টাকা এবং মাদক ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত ০২ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

 

এসকল তথ্য র‌্যাব-১১’র স্কোয়াড্রন লিডার উপ-পরিচালক এ কে এম মুনিরুল আলম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করে। উক্ত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন