Logo
Logo
×

নগরের বাইরে

বারো বছর পুলিশের সোর্স হত্যা মামলার আসামি

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৫৮ পিএম

বারো বছর পুলিশের সোর্স হত্যা মামলার আসামি
Swapno

 ছদ্মবেশ ধারণ করে পরিচয় গোপন রেখে বারো বছর পুলিশের সোর্স হিসেবে কাজ করছিলেন হত্যা মামলার পলাতক আসামী দেলোয়ার হোসেন। চার বছর কারাভোগের পর জামিন নিয়ে পালিয়ে থাকার পরেও শেষ রক্ষা হলো না তার। 

 

বুধবার (৯ ফেব্রুয়ারি) রাতে তাকে ঢাকার কদমতলী থানা এলাকা থেকে গ্রেফতার করে ফতুল্লা মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন ফতুল্লা মডেল থানার পাগলা নয়ামাটি এলাকার আবুল ওরফে চোরা আবুলের পুত্র। ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক নজরুল ইসলাম জানান, ২০০৬ সালে গ্রেফতারকৃত দেলোয়ার ও তার দুই সহোযোগি মিলে ফতুল্লা থানার পাগলা নন্দলালপুরস্থ প্রাইমারি স্কুলের মাঠে এক তরুণীক হত্যা করে লাশ ফেলে রাখে।

 

হত্যাকাণ্ডের পরপরই পুলিশ দেলোয়ারসহ অপর দুই হত্যাকারীকে গ্রেফতার করে। পরে চার বছর কারাভোগের পর ২০১০ সালের শেষের দিকে আদালত থেকে জামিনে বের হয় দেলোয়ার। জামিনে বেরিয়ে সে আত্মগোপনে চলে যায়। আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। গ্রেফতার এড়াতে সে ছদ্মবেশ ধারন করে সে ঢাকার বিভিন্ন থানায় পুলিশের সোর্স হিসেবে কাজ করে আসছিলো। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার কদমতলী থানা পুলিশের সহায়তায় ২০০৬ সালে ফতুল্লা থনায় দায়ের করা হত্যা মামলায় (মামলা নং-১৬(২) ২০০৬) ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী দেলোয়ারকে গ্রেফতার করা হয়। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে বলে জানান তিনি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন