বন্দরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, গ্রেফতার ৩
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২২, ০৬:২৪ পিএম
বন্দরে ৪র্থ দিনের মতো অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের কেওঢালার বাগদোবারিয়া এলাকায় বেলা ১২ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান চালানো হয়। জোনাল বিপনন অফিস সোনারগাঁও এর উদ্যেগে ও বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমাতুজ্জোহরা এর নেতৃত্বে এই অবৈধ গ্যাস পাইপ লাইন বিচ্ছিন্ন করন ও মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে অবৈধ গ্যাস ব্যাবহারের কারনে নিউ কোবরা কয়েল ফ্যাক্টরী (ট্রাই এঙ্গেল কনজুমার) প্রোপাইটর মো. সোহেল খান এর সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সেই সাথে মামলা দায়ের করা হয়।
পাশাপাশি আল-মদিনা ব্রিকস (বিআরবি) মালিক মো. গোলাম মোস্তফা হতে নগদ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া বিভিন্ন কয়েল ফ্যাক্টরী ও অবৈধ গ্যাস সংযোগের দায়ে বিজয় (২২), হাবিবুর রহমান (৫৮), আক্তার হোসেন (৬০) নামে ৩ জনকে গ্রেফতার করা হয়। সেই সাথে শাকিল (ওয়েল্ডার), এলাহী (৩৫) মামুন (৪০) হাসিনা বেগম(৪৪) মো. ইব্রাহীম মিয়া (৬৫) মো. মোহসিন (৩০) ইলিয়াস (৩৫) আমানউল্লাহ (৪৫) বিল্লাল (৫০) আনিস (৩৫) সফিউল্লাহ ও আতিক সহ অজ্ঞাতনামা ১০/১৫ জনের সংঘবদ্ধ চক্রের নামে ৩" ব্যাসের দুই কিলোমিটার অবৈধ বিতরণ লাইন স্থাপনের দায়ে মামলা দায়ের করা হয়। একটি স্পট হতে ১০০০ ফুট অবৈধ পাইপ জব্দ করা হয়েছে। যা আনুমানিক ৮০০টি বাড়ির ১৫০০ অবৈধ চুলা বিচ্ছিন্ন করা হয়।
যাহারা অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহণ করেছে এবং যারা গ্রামের সাধারণ মানুষকে গ্যাসের প্রলোভন দেখিয়ে অনাকাংখিত ভয়াবহ গ্যাস দুর্ঘনটার দিকে ঠেলে দিয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হইবে। এখন থেকে নারায়নগঞ্জ জেলা প্রশাসনের সহায়তায় মোবাইল কোর্টের মাধ্যমে নিয়মিতভাবে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। অভিযান পরিচালনাকালে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সাথে উপস্থিত ছিলেন প্রকৌশলী মো. সুরুজ আলম-উপ-মহাব্যাবস্থাপক (আবিবি সোনারগাঁও), প্রকৌশলী মো. মিজবাহ-উর রহমান-ব্যাবস্থাপক (জোবিঅ), প্রকৌশলী মো. রফিকুজ্জামান-ব্যাবস্থাপক (ইএসএস)। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপব্যাবস্থাপক, প্রকৌশলী, ও সহকারী কর্মকর্তা, কর্মচারীবৃন্দ ।


