Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে মালয়েশিয়া প্রবাসী এক প্রতারক গ্রেফতার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২২, ০৯:২৫ পিএম

সিদ্ধিরগঞ্জে মালয়েশিয়া প্রবাসী  এক প্রতারক গ্রেফতার
Swapno

 সিদ্ধিরগঞ্জের শিমরাইলের সড়ক ও জনপথ বিভাগের সামনে থেকে মোঃ তরিকুল ইসলাম নামে মালয়েশিয়া প্রবাসী এক প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব-১১।  গ্রেফতার তরিকুল ইসলাম মালয়েশিয়ায় অবস্থানকালে বিভিন্ন প্রবাসীদের ওয়ার্ক পারমিট, ভিসা, পাসপোর্ট ইত্যাদি করে দেয়ার কথা বলে হাজার হাজার মালয়েশিয়ান রিংগিত প্রতারণপূর্বক গ্রহণ করে আসছিল।  শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাতে সিদ্ধিরগঞ্জের আদমজীস্থ র‌্যাব-১১’র কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এর আগে ১০ ফেব্রুয়ারি বিকেলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

 

র‌্যাব-১১’র সহকারী পুলিশ সুপার রিজওয়ান সাঈদ জিকু জানান, আটককৃত তরিকুল ইসলামের কাছে তার পাসপোর্ট, মালয়েশিয়ায় তার ড্রাইভিং লাইসেন্স এবং সেখানকার পার্মানেন্ট রেসিডেন্সিশিপ কার্ড পাওয়া যায়। তার কাছে প্রাপ্ত পাসপোর্টে প্রদত্ত তথ্য স্থানীয়ভাবে যাচাই-বাঁছাই শেষে জানা যায় যে, পাসপোর্টে উল্লেখিত আসামীর নাম, পিতার নাম, মাতার নাম এমনকি পাসপোর্টে উল্লেখিত জন্ম তারিখ এবং জন্ম নিবন্ধন নম্বর সবই মিথ্যে। জানা যায়, আসামীর প্রকৃত নাম ওসমান গনি ডালিম। সে সম্পূর্ণ মিথ্য তথ্য প্রদান করে এ পর্যন্ত মোট ৫টি পাসপোর্ট তৈরি করেছে।  সর্বশেষ ২০২১ সালের ৯ মার্চ পাসপোর্ট ও ভিসা উইং মালয়েশিয়ার কুয়ালালামপুরের বাংলাদেশ হাই কমিশন হতে গ্রহণ করে। উক্ত পাসপোর্টে তার জন্ম নিবন্ধন নম্বর দেয়া থাকলেও বাস্তবে ঐ জন্ম নিবন্ধন নম্বরের বিপরীতে কোন তথ্য পাওয়া যায়নি। 

 

তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, সে মালয়েশিয়ায় বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকায় মালয়েশিয়ান সরকার মালয়েশিয়ায় তার অবস্থান নিষিদ্ধ করে এবং তার পাসপোর্ট বাতিল করে দেয়। তাকে আইনের আওতায় আনার জন্য মালয়েশিয়ান সরকার তাকে খুঁজতে থাকে। আসামি বিষয়টি বুঝতে পেরে সম্পূর্ণ নতুন নাম পরিচয় দিয়ে নতুন পাসপোর্ট তৈরি করে। পরবর্তীতে সে এই তথ্যের ভিত্তিতে মালয়েশিয়ায় ড্রাইভিং লাইসেন্স এবং স্থায়ী রেসিডেন্সশিপ কার্ড ইত্যাদি সংগ্রহ করে। এইভাবে সে প্রায় দুই যুগ ধরে অবাধে মালয়েশিয়া অবস্থান এবং বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম করে আসছিল। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন