আলীরটেক ইউনিয়ন পাঁচ বছরেও শেষ হয়নি রাস্তার বাকি অর্ধেক কাজ
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৫৭ পিএম
সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এলাকার ডিক্রিরচর সরদার বাড়ী থেকে ডিক্রিরচর কবরস্থান সংলগ্ন আলীরটেক সংযোগ সড়কটি বেহাল অবস্থায় পড়ে আছে। সেই সাথে রাস্তা ভেঙে গর্তে হয়ে আছে। ডিক্রিরচর বাজার ব্রীজ সংলগ্ম থেকে প্রায় ২শ থেকে ৩ গজ ঢালাই হলেও বাকি রাস্তার ঢালাই কবে হবে জানে না স্থানীয়রা। এতে করে চলাচলে মানুষের ভোগান্তি পোহাতে হচ্ছে। একই সাথে এই রাস্তা দিয়ে মানুষের চলাচল একেবারেই বন্ধ হয়ে আছে বলে জানান এলাকাবাসি।
স্থানীয়রা জানান, ২০১৬ সনের আগে আলীরটেক ইউনিয়নের ফান্ডে প্রায় ৭০ লাখ টাকা রেখে যানে ওই সময়ের চেয়ারম্যান জাকির হোসেন। পরবর্তিতে ২০১৬ সনে মতিউর রহমান চেয়ারম্যান হওয়ার পর তখন এই রাস্তার কিছু অংশ ঢালাই করেন। কিন্তু তিনি ৫ বছর জনপ্রতিনিধি থেকেও এই রাস্তার বাকি অংশ কাজ শেষ করতে পারে নাই। আর এতে করে এলাকার মানুষের মাঝে ক্ষোভ থাকলেও তারা তা প্রকাশ করতে পারছে না। তবে এবার আবার জাকির হোসেন চেয়ারম্যান হওয়ায় এখান রাস্তার কাজ শেষ করার জন্য দাবী তুলেন স্থানীয়রা। এদিকে এই সড়ক টি করার জন্য ডিক্রিরচর বাসি অনেক আগে থেকে দাবী জানিয়ে আসছেন।
স্থানীয় একাধিক ব্যক্তি জানান, এই সড়কটি ডিক্রিরচর খালের সাথে হওয়ায় রাস্তার অনেকাংশে ভেঙ্গে গেছে। পাশা পাশি ইট উঠে গিয়ে মাটি ভেসে আছে। এছাড়া অনেক জায়গায় গর্ত হওয়ায় মানুষ এখান দিয়ে কোন লাশ নিয়ে যেতে পারে না। ডিক্রিরচর টু আলীরটেক সংযোগ সড়কটি আলীরটেক মহিলা মাদরাসায় শেষ হয়। এই সড়কের দুই পাশে ঝোপঝার বা জঙ্গল থাকায় সড়কে বসে অনেক মাদক কারবারীরা মাদক সেবন করে বলে অভিযোগ রয়েছে। তাদের মাঝে স্থানীয় এবং বহিরাগতও রয়েছে। আর এজন্য এই সড়ককে ঢালাইয়ের মাধ্যমে সড়কের পরিবেশ সুন্দর করে তোলার জন্য দাবী জানান এলাকাবাসি। আর এজন্য জনপ্রতিনিধিদের দৃষ্টি কামনা করেন।
খোঁজ নিয়ে জানাযায়, এই সড়কটি সচল হলে এখান দিয়ে ডিক্রিরচর, মুক্তারকান্দি, গঙ্গানগর আলীরটেক , রাধানগর এলাকার লোকদের চলাচলে যোগাযোগ বারবে। ১২ ফুট রাস্তা হলেও রাস্তার অনেক জায়গায় প্রায় ৭ ফুট ভেঙে গেছে। এখান দিয়ে চলাচল রত কোন মানুষ হোচট খেলে ওই ব্যক্তিকে গড়িয়ে পানিতে পরতে হয়।
মজিবুর নামে এক ব্যক্তি বলেন, অর্ধেক রাস্তা ঢালাই দিয়ে রেখে দিছে আগের চেয়ারম্যান মতিউর রহমান। কিন্তু অর্ধেক কোন কাজই ভালো না। কেননা সব জিনিসের একটা ফিনিশিং আছে। অথচ এই রাস্তার কোন ফিনিশিং নেই। এখানকার সড়কের অল্প কিছু অংশ ঢালাই হয়ে যেন কাজ শেষ এমন অবস্থা হয়ে আছে। আর এজন্য সাবেক জসপ্রতিনিধিদের গাফলতি আছে বলে মনে করেন। তাই সদ্য নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রতি আমরা দাবী জানাই তারা যেন এই রাস্তার কাজটা করে দেন।
আলীরটেক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নবাগত নির্বাচিত মেম্বর আব্দুল ওহাব সরকার বলেন, এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে এই রাস্তার কাজ করার জন্য চেয়ারম্যানের কাছে দাবী জানাবো। আমাদের এমপি এবং চেয়ারম্যান সব সময় উন্নয়ন মূলক কাজকে প্রাধান্যদেন ও উন্নয়ন করে যান। আশা করি কোন রাস্তার কাজ বাকি থাকবে না


