Logo
Logo
×

নগরের বাইরে

মাদ্রাসার শিশু ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেফতার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৩৮ পিএম

মাদ্রাসার শিশু ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেফতার
Swapno

ফতুল্লার রঘুনাথপুর তালিমুদ্দিন মাদ্রাসা এ্যান্ড ইসলামিক স্কুলের প্রথম শ্রেণির এক শিশুছাত্রীকে (৭) ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্ত মাদ্রাসার শিক্ষক সাবিকুল (২২) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

 

 শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীস্থ র‌্যাব-১১’র প্রধান কার্যালয়ে র‌্যাব-১১’র অধিনায়ক (সিও) লে. কর্ণেল তানভীর মাহমুদ পাশা এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। এর আগে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) র‌্যাব-১১ ও র‌্যাব-১৪’র যৌথ অভিযানে কিশোরগঞ্জের ইটনা থানা এলাকা তাকে গ্রেফতার করা হয়।

 

র‌্যাব-১১’র অধিনায়ক (সিও) লে. কর্ণেল তানভীর মাহমুদ পাশা জানান, সাবিকুল গত অক্টোবর মাসে রঘুনাথপুর তালিমুদ্দিন মাদ্রাসা এ্যান্ড ইসলামিক স্কুল প্রতিষ্ঠা করেন এবং প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। চলতি বছরের ১৭ জানুয়ারি বিকেলে অভিযুক্ত সাবিকুল ওই শিশু ছাত্রীকে নিজের ব্যক্তিগত কক্ষে ডেকে নেয় ও ধর্ষণ চেষ্টা করে।  ধর্ষণ চেষ্টাকালে ওই ছাত্রী চিৎকার করলে সাবিকুল ছাত্রীকে কাউকে কিছু না জানানোর জন্য ভয়-ভীতি দেখিয়ে বাসায় পাঠিয়ে দেয় এবং পরবর্তীতে সে কৌশলে পালিয়ে যায় ও দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে।

 

 উক্ত ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে গত ১৯ জানুয়ারি ফতুল্লা মডেল থানায় মামলা (যার নং-৪২) দায়ের করেন।  উল্লেখিত বিষয়ে প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহসহ চাঞ্চল্যকর এই শিশু ধর্ষণ চেষ্টা মামলার পলাতক আসামি সাবিকুলকে গ্রেফতারের জন্য র‌্যাব-১১'র একটি গোয়েন্দা দল ছায়া তদন্ত শুরু করে। পরে কিশোরগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়।  তাকে ফতুল্লা থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন