Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে ইজিবাইকের ধাক্কায় যুবক নিহত

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৩২ পিএম

বন্দরে ইজিবাইকের ধাক্কায় যুবক নিহত
Swapno

বন্দরে বেপরোয়া ব্যাটারীচালিক অটোরিকশার (ইজিবাইক) ধাক্কায় সাজিদ খন্দকার (৩০) নামে যুবকের মৃত্যু হয়েছে। এর আগে গত ৩০ জানুয়ারি সন্ধ্যায় বন্দরের সিরাজউদ্দৌলা এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি। পরে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) দিনগত রাত ২টায় ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

নিহত সাজিদ খন্দকার বন্দরের সেলসারদি এলাকার বাসিন্দা। নিহতের স্বজনরা বলেন, গত ৩০ তারিখ আমার চাচা মাগরিবের নামাজ পরে ফিরছিলেন। এসময় একটি বেপরোয়া ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে তার মাথায় আঘাত লেগে গুরুতর আহত হন। ঘটনার পর পরেই স্থানীয়রা ইজিবাইক আটক করলেও চালক পালিয়ে যায়। সাজিদ খন্দকারকে প্রথমে একটি বেসরকারি হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

 

বৃহস্পতিবার দিনগত রাতে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে তিনি মৃত্যুবরণ করেন। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে। এ বিষয়ে বন্দর থানার উপ পরিদর্শক (এসআই) মোদাচ্ছের বলেন, এই ঘটনায় কেউ থানায় অভিযোগ দায়ের করেনি। যদি অভিযোগ পাই তবে মামলা গ্রহণ করা হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন