Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ের বারদী ইউনিয়ন যুবলীগের কর্মী সভা অনুষ্ঠিত

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৩৫ পিএম

সোনারগাঁয়ের বারদী ইউনিয়ন যুবলীগের কর্মী সভা অনুষ্ঠিত
Swapno

 সোনারগাঁ উপজেলাধীন বারদী ইউনিয়ন আওয়ামী যুবলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। (১২ ফেব্রুয়ারি) শনিবার বিকেলে অত্র ইউনিয়ন যুবলীগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়েছে।  অত্র ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশেদ উদ্দিন আহম্মেদ মঞ্জুর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু তার বক্তব্যে বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের বেশী বেশী প্রচারণা চালাতে হবে।

 

নৌকার পক্ষে থাকতে ও নৌকায় ভোট দিতে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে নৌকার প্রার্থী দিতে জননেত্রী শেখ হাসিনার কাছে যুবলীগের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। নেত্রী যাকে নৌকার মনোনয়ন দিবেন তার পক্ষেই আমরা যুবলীগের প্রতিটি নেতা-কর্মী ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। যুবলীগের সকলে একে অন্যের পাশে থাকুন।

 

কথা দিচ্ছি আপনাদের যেকোন সমস্যায় আমি সর্বদা পাশে আছি ইনশাআল্লাহ। আসুন যুবলীগের প্রতিটি নেতা-কর্মী ঐক্যবদ্ধ থেকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের হাতকে শক্তিশালী করি। প্রাণপ্রিয় নেত্রীর জন্য সকলে দোয়া করবেন যাতে আল্লাহ তাকে দীর্ঘায়ু দান করেন এবং তিনি যাতে বারবার প্রধানমন্ত্রী হয়ে এদেশের মানুষের কল্যাণে কাজ করতে পারেন'।

 

 অত্র বারদী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শরীফ সরকার ও সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক লিপন চৌধুরী উপস্থিত ছিলেন।

 

তাছাড়া এসময় সোনারগাঁ পৌরসভা যুবলীগের সভাপতি আসাদুল ইসলাম, বারদী ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আবু সাঈদ সরকার, যুগ্ম সম্পাদক জাহাঙ্গির প্রধান ও ইসহাক, সাংগঠনিক সম্পাদক আলমগীর সরকার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শাহজালাল, সদস্য মামুনুর রশিদ মামুন মেম্বার, ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ইসমাইল মেম্বার, ৯টি ওয়ার্ড যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন