বন্দরে কান্দীপাড়ায় বসত ঘরে অগ্নিকাণ্ড
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২২, ০৫:১২ পিএম
বন্দরে বৈদুতিক শর্ট সার্কিট থেকে একটি বসত ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডের ঘটনায় আহত বা হতাহতের ঘটনা না ঘটলেও এ ঘটনায় নগদ টাকা, স্বার্ণালংকার, আসবাবপত্র ও বসত ঘরটি সম্পূর্ণ পুড়ে গিয়ে প্রায় ৫ লাখ টাকা ক্ষতিসাধন হওয়ার খবর পাওয়া গেছে।
গত ১০ ফেব্রুয়ারী শুক্রবার রাত সাড়ে ১০টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ কান্দীপাড়া এলাকার জনৈক সৈয়দ হোসেনের বসত ঘরে ওই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনার সংবাদ পেয়ে স্থানীয় এলাকাবাসী বন্দর ফায়ার সার্ভিসের সহতায় রাত সাড়ে ১১টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনার সংবাদ পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।


