Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে ডাকাতের আঘাতে  ডেইরী ফার্ম মালিক আহত

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৩৭ পিএম

আড়াইহাজারে ডাকাতের আঘাতে  ডেইরী ফার্ম মালিক আহত
Swapno

আড়াইহাজারে ব্রাহ্মন্দী ইউনিয়নের বড় বিনাইরচর গ্রামের একটি ডেইরী ফার্মে ডাকাতি করতে গিয়ে ফার্ম মালিক আবুল কালাম (৪৫) কে কুপিয়ে জখম করেছে সশস্ত্র ডাকাত দল। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ২টায়। তাকে মূমুর্ষূ অবস্থায় পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

 

 এলাকাবাসী জানায়,ওই রাতে অনুমান ২টার দিকে এক দল সশস্ত্র ডাকাত ফার্মটিতে হানা দেয়। ডাকাত দল ফার্মটির প্রধান গেইটেরে তালা ভেঙ্গে ফেলার সময় ফার্ম মালিক আবুল কালাম টের পেয়ে ডাকাত ডাকাত বলে চিৎকার করলে আশে পাশের লোকজন জড়ো হতে থাকে। তখন ডাকাত দল কালামকে উপর্যুপরি কুপিয়ে ক্ষত বিক্ষত করে পালিয়ে যায়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন