Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে পলাশের সুস্থতার জন্য দোয়া

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৫৯ পিএম

রূপগঞ্জে পলাশের সুস্থতার জন্য দোয়া
Swapno

জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমাদ পলাশের কিডনি প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন হওয়ায় ও তাঁর সুস্থতা কামনায় রুপগঞ্জে শোকরানা দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ যোহর রুপগঞ্জে শহীদ বকুল স্মৃতি সংসদ কার্যালয়ে জাতীয় শ্রমিকলীগ কাঞ্চন মুড়াপাড়া অঞ্চল ও তারাবো আঞ্চলিক শাখার যৌথ উদ্যোগে এ শোকরানা দোয়া অনুষ্ঠিত হয়।

 

জাতীয় শ্রমিকলীগ কাঞ্চন মুড়াপাড়া আঞ্চলিক শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. বেলায়েত হোসেন ভুইয়ার সভাপতিত্বে শোকরানা দোয়া দোয়া অনুষ্ঠানে শরিক হন, জাতীয় শ্রমিকলীগ ফতুল্লা আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির,ফতুল্লা থানা শ্রমিক লীগরে সভাপতি পিয়াস আহম্মেদ সোহেল, জাতীয় শ্রমিকলীগ তারাবো আঞ্চলিক শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. রমিজ উদ্দিন ভুইয়া,

 

জাতীয় শ্রমিকলীগ কাঞ্চন মুড়াপাড়া আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক আবু জাবের বাবুল, জাতীয় শ্রমিকলীগ তারাবো আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেন খান শাহীন, জাতীয় শ্রমিকলীগ কাচপুর শিল্পাঞ্চলের  সাধারণ সম্পাদক মো. এসহাক মোল্লা, জাতীয় শ্রমিকলীগ ফতুল্লা থানা’র সহসভাপতি মো. অহিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কবির হোসেন রাজু, রিয়াদ মহানগর শ্রমিকলীগের সভাপতি পারভেজ প্রধান, ফতুল্লা থানা মজদুর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম রিপন, কুতুবপুর ইউনিয়ন শ্রমিকলীগ নেতা মো. আব্দুল মান্নান, মো. বাবু আহমেদ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন